২০১৩ সালে পেনসিলভেনিয়ার বাসিন্দা ক্রিস রেনল্ড নিজের অনলাইন লেনদেন অ্যাপ ‘পেপাল’-এর অ্যাকাউন্টে ঢুকে দেখে ৯২ লাখ ২০ হাজার কোটি ডলার আছে। সেই মুহূর্তে ক্রিস বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি হয়ে গিয়েছিলেন। পাশাপাশি, ওইসময়ে তার আগে পৃথিবীতে কেউ এত টাকার মালিক হতে পারেননি।
প্রথমে ক্রিস ভেবেছিলেন, তিনি হয়তো কোনও লটারিতে সেই টাকা জিতেছেন অথবা কারও টাকা তার কাছে ভুল করে চলে এসেছে। ব্যাঙ্ক স্টেটমেন্ট ফেসবুকেও পোস্ট করেন তিনি। তবে তার এই টাকার স্থায়িত্বকাল ছিল মাত্র ২ মিনিট।
এই দুই মিনিটের মধ্যেই ক্রিস অনেক পরিকল্পনা করেন, এই টাকা দিয়ে তিনি কী কী করবেন। ক্রিসের প্রথম পরিকল্পনা ছিল দেশের সমস্ত ঋণ পরিশোধ করবেন। তারপর যুক্তরাষ্ট্রের বেসবল দল ‘ফিলিস’ কিনারও পরিকল্পনা করেছিলেন তিনি। এই বেসবল দলের মূল্য প্রায় ২৫৮ কোটি ডলার।
পরবর্তীতে ‘পেপাল’ বিবৃতি দিয়ে জানায়, তাদের তরফে একটি ভুল হয়েছিল। ক্রিস যে এটা বুঝেছেন, তার জন্য তাকে ধন্যবাদ। সেই বিপুল পরিমাণ টাকা পেয়ে ক্রিস যে দেশের ঋণ শোধ করার কথা ভেবেছিলেন, তা অনেককে অনুপ্রাণিত করবে। এ রকম গ্রাহক পেয়ে তারা খুশি।









