চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে নিজেকে মাটির কাছে রাখেন রজনীকান্ত!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ন ১৪, আগস্ট ২০২৫
বিনোদন
A A

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত ৫০ বছরের ক্যারিয়ার উদযাপন করছেন এ বছর। বৃহস্পতিবার (১৪ আগস্ট) মুক্তি পেয়েছে তাঁর ১৭১তম ছবি কুলি, যা নিয়ে সারা ভারতে উন্মাদনা তুঙ্গে।

কিন্তু সুপারস্টার হয়েও রজনীকান্তের বিনয় ও সরলতার গল্প ভক্তদের কাছে আরও বেশি অনুপ্রেরণাদায়ক হয়ে উঠেছে।

১৯৮৯ সালের চালবাজ ছবির পরিচালক পঙ্কজ পরাশর স্মৃতিচারণা করেছেন রজনীকান্তের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের। তাঁর ভাষায়, “রজনীকান্ত বুঝেছিলেন ছবিটি মূলত শ্রীদেবীর। তিনি অহংকারী সুপারস্টার চরিত্র না করে কমেডি ও আন্ডারডগ চরিত্রে অভিনয় করলেন, যা খুব কম তারকাই সাহস করে করেন। ভূতের ভয় পাওয়া চরিত্রটি তাঁকে দর্শকের আরও কাছাকাছি এনেছিল।”

শুটিং সেটে রজনীকান্তের সরলতা সবাইকে অবাক করত। তিনি নিজেই গাড়ি চালিয়ে আসতেন, কোনো সহকারী বা ম্যানেজার ছাড়াই। একদিন পরিচালককে হোটেলে পৌঁছে দেওয়ার পথে জানালা খোলা রাখায় তিনি সতর্ক করেছিলেন, কারণ ভক্তরা চিনে ফেললে ‘গাল্লাটা’ হবে। পরক্ষণেই সেটি সত্যি হয়ে যায়—ট্রাফিক জ্যাম, ভক্তদের ভিড় এবং আশীর্বাদ নিতে শিশুদের গাড়ির বোনেটে বসিয়ে দেওয়া—সবই ছিল তাঁর তারকাখ্যাতির প্রমাণ।

তবুও এই খ্যাতি মাথায় তুলতে চান না রজনীকান্ত। পরাশরের কাছে তিনি একবার বলেছিলেন, “মানুষ আমাকে পূজা করে, এটা অহংকারে পরিণত হতে পারে। তাই আমি মাঝে মাঝে পাহাড়ে যাই, মন্দিরে ১০-১২ দিন থাকি, মেঝে পরিষ্কার করি, মাটিতে ঘুমাই—শুধু নিজেকে বিনয়ী রাখার জন্য।”

শুধু তাই নয়, নিজের অর্থ দিয়ে তিনি বিনামূল্যে বিয়ের আয়োজনের জন্য অডিটোরিয়াম নির্মাণ করেছেন, যা স্থানীয় মানুষের উপকারে আসে।

Reneta

কুলি মুক্তির এই সময়ে রজনীকান্তের এমন গল্পগুলো আবারও প্রমাণ করে, তিনি শুধু এক জন সুপারস্টার নন—তিনি এক অনন্য ঘটনা, যিনি পাঁচ দশকের গৌরবময় ক্যারিয়ারেও মাটির কাছাকাছি থেকে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। –এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়কুলিবলিউডরজনীকান্তসিনেমাসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

মুক্তি পেয়েই যত রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’!

মার্চ ২১, ২০২৬

উৎসব-আনন্দ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মার্চ ২১, ২০২৬

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬

আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে তিন পদক জিতেছে বাংলাদেশ

মার্চ ২১, ২০২৬

৯ মাস পর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT