চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড বিশ্বকাপে কোয়ালিফাই করল বাংলাদেশ

জুনে টি-টুয়েন্টি আসর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড ও ওয়েলসে গড়াতে চলা মেয়েদের ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশকে বাছাইপর্ব খেলতে হয়েছে। সেখানে শুরু থেকে দুর্দান্ত করেছে টিম টাইগ্রেস। গ্রুপপর্বে টানা ৪ জয়ের পর সুপার সিক্সে প্রথম ম্যাচে জিতে অপরাজেয় থাকে। টানা পাঁচ ম্যাচ জিতে আগামী জুন-জুলাইয়ে গড়াতে চলা আসরের টিকিট কেটেছে লাল-সবুজের দলটি।

বুধবার সকালে নেপালের মুলপানি স্টেডিয়ামে সুপার সিক্সে প্রথম ম্যাচে থাইল্যান্ডের মেয়েদের ৩৯ রানে হারায় বাংলাদেশ।পরে সমীকরণ ছিল দিনের অন্য ম্যাচে নেদারল্যান্ডস মেয়েরা যদি ‍যুক্তরাষ্ট্রকে হারাতে পারে, দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলবে বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে শীর্ষে থেকে সেই টিকিট পেয়েছে জ্যোতির দল।

অন্যদিকে যুক্তরাষ্ট্রকে বৃষ্টি আইনে ২১ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। সমান ৬ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে থেকে টিকিট কেটেছে ডাচরাও।

বাংলাদেশ সুপার সিক্সে পরের দুটি ম্যাচ খেলবে স্কটল্যান্ড (৩০ জানুয়ারি) ও নেদারল্যান্ডসের (১ ফেব্রুয়ারি) বিপক্ষে।

আগামী ১২ জুন থেকে ৫ জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে ১২ দলের অংশগ্রহণে গড়াবে মেয়েদের বৈশ্বিক আসরটি। আয়োজক ইংল্যান্ড টিকিট কেটেছে সবার আগে। ২০২৪ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের সেরা ৬ দল, ইংল্যান্ড আয়োজক হওয়ায় বাকি ৫ দল অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারত সরাসরি যোগ্যতা অর্জন করে। সাথে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় পাকিস্তান ও শ্রীলঙ্কা বিশ্বকাপের টিকিট কাটে।

বাকি চার দল আসবে নেপালে চলতি বাছাইপর্ব থেকে। এপর্যন্ত বাংলাদেশ ও নেদারল্যান্ডস বিশ্বকাপের টিকিট কেটেছে। বাকি দুদল বাকি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডওয়েলসজ্যোতিনেদারল্যান্ডসবাংলাদেশমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT