ব্র্যাড পিটের ক্যারিয়ারে খুব একটা ভালো সময় যাচ্ছে না। সর্বশেষ সিনেমা ‘উলফস’ দর্শক গ্রহণ করেনি। এরপরে কোন সিনেমায় দেখা যাবে অভিনেতাকে, তা জানার অপেক্ষায় ভক্তরা।
ব্র্যাড পিট ও জর্জ ক্লুনি অভিনীত ‘উলফস’ আইএমডিবিতে মাত্র ৬.৫ রেটিং পেয়েছে। রটেন টমেটোতে ৬৮% ভোট পেয়েছে ছবিটি। সমালোচকরা সন্তুষ্ট হতে পারেননি সিনেমাটি দেখে। দর্শকেরও ভালো লাগেনি। তাই ছবিটি ব্যবসা সফল হয়নি।
ব্র্যাড পিটকে এরপর দেখা যাবে হাই-অকটেন স্পোর্টস ড্রামা ‘ফর্মুলা ওয়ান’-এ। ৩০০ মিলিয়ন দলার বাজেটের এই ছবিটি পরিচালনা করেছেন ‘টপ গান: ম্যাভরিক’ নির্মাতা জোসেফ কোসিনস্কি। সিনেমাটি ২০২৫-এর গ্রীষ্মে সিনেমা হলে মুক্তি পাবে।
বক্স অফিস বিশেষজ্ঞরা ধারণা করছেন ‘ফর্মুলা ওয়ান’ সিনেমাটি বক্স অফিসে ৮০০ মিলিয়ন ডলারের বেশি আয় করবে। ব্র্যাড পিটের ক্যারিয়ারে সুবাতাস নিয়ে আসতে পারে সিনেমাটি।
‘উলফস’-এর আগে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘ব্যবিলন’ও বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। তবে তার আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড; সিনেমাটি দর্শক-সমালোচক মহলে সমাদৃত হয়েছিল। পাশাপাশি পেয়েছিল বক্স অফিস সাফল্যও।
সূত্র: কইমই








