চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প-মামদানির বৈঠকে আলোচনার বিস্তারিত মার্কিন গণমাধ্যমে প্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ২৪, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক এখনও মার্কিন রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে আছে। প্রায় এক ঘণ্টার বৈঠকে তারা কী আলোচনা করেছেন সেবিষয়ে তথ্যপ্রকাশ করছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম।

সোমবার (২৪ নভেম্বর) মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।

ট্রাম্প-মামদানি বৈঠকে ইমিগ্রেশন ইস্যু ছিল অন্যতম আলোচিত বিষয়। মামদানি জানিয়েছেন, নিউইয়র্ক পুলিশ বিভাগ ও ফেডারেল সংস্থার মধ্যে সহযোগিতা সম্ভব হলেও তা অবশ্যই শহরের প্রচলিত নীতির সীমার মধ্যে থাকতে হবে। তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে, অনেক অভিবাসী অতি সাধারণ অভিযোগ বা আদালতে উপস্থিত হতে না পারার কারণে অপ্রয়োজনীয় শাস্তি বা ডিটেনশনের মুখে পড়েন, যা সমাধানে তিনি ফেডারেল প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

নিউইয়র্কের নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণ নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শহর নিরাপদ না হলে ভাড়া, ইউটিলিটি বা বাসস্থানের খরচ সাশ্রয়ী হলেও এর সুফল মিলবে না। মামদানিও সমর্থন জানিয়ে বলেন, জননিরাপত্তা যেকোনো শহর পরিচালনার মূল ভিত্তি এবং এটি নিয়ে পারস্পরিক বোঝাপড়া তৈরি করা জরুরি।

ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মামদানি ও ট্রাম্প রিপাবলিকান রাজনীতির কেন্দ্রীয় চরিত্র, দুই নেতার মধ্যে রাজনৈতিক মতাদর্শে বড় পার্থক্য থাকলেও বৈঠকটি ছিল আশাব্যঞ্জক ও ফলপ্রসূ। তাদের মধ্যে আগেও অনেকবার উত্তেজনা তৈরি হলেও এদিনের আলোচনায় বেশকিছু বিষয়ে তারা ছিলেন পুরোপুরি একমত।

বৈঠক শেষে দুই নেতা কেবিনেট রুমে একসঙ্গে ছবি তুলেছেন, ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্টের প্রতিকৃতি এবং একটি স্কুল-পেইন্টিংয়ের সামনে দাঁড়িয়ে সেই ছবি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ট্রাম্প জানান, তিনি নবনির্বাচিত মেয়রের সাফল্য কামনা করেন এবং নিউইয়র্কের উন্নয়নে একসঙ্গে কাজ করতে প্রস্তুত।

Reneta

অতীতে ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বলা মামদানিও বৈঠক নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, রাজনৈতিক বা আদর্শগত মতপার্থক্য থাকলেও তার লক্ষ্য অপরিবর্তিত—নিউইয়র্কবাসীদের জীবনমান উন্নয়ন। ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বলার মন্তব্য তিনি এখনো পরিবর্তন করেননি; তবে ব্যক্তিগত মতামত পেছনে রেখে শহরের স্বার্থে তিনি আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোহরান মামদানিট্রাম্প ও মামদানিনিউইয়র্ক সিটি মেয়রহোয়াইট হাউস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, ব্যবস্থা নিচ্ছে চীন-জাপান

জুলাই ১১, ২০২৬

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT