চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটিকে ‘বড় দায়িত্ব’ দিয়ে ‘বাড়ি’ ছাড়লেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ২৫, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ক্লাব ইতিহাসের অন্যতম সেরা কোচদের সংক্ষিপ্ত তালিকার একজন পেপ গার্দিওলা। দীর্ঘ ১০ বছর সামলেছেন ম্যানচেস্টার সিটিকে। গত রাতে সিটিজেন অধ্যায় শেষ করে ফেলেছেন স্প্যানিয়ার্ড কোচ। রেখে গেছে অসংখ্য গৌরব। যাওয়ার আগে আবেগঘন কণ্ঠে ক্লাবকে মান ধরে রাখার দায়িত্ব দিয়ে বিদায় জানিয়েছেন নিজের ঘরকে।

রোববার রাতে ইতিহাদ স্টেডিয়ামে গার্দিওলার বিদায়ী ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরেছে ম্যানসিটি। ম্যাচের পর আবেগঘন বিদায় পান গার্দিওলা। মৌসুমের শেষ ১০ বছরের অধ্যায়ের ইতি টানতে গিয়ে ৫৫ বর্ষী পেপকে কাঁদতে দেখা যায়। গার্দিওলার ৯৫ বর্ষী বাবা ভ্যালেন্তি দর্শকদের মাঝে উপস্থিত ছিলেন। খেলা শেষে মাঠে সমর্থকদের উদ্দেশে কথা বলেছেন সদ্যবিদায়ী সিটি কোচ।

শুরুতে রসিকতার সুরে দলকে সতর্ক করে বলেন, নতুন নামকরণ করা পেপ গার্দিওলা স্ট্যান্ড থেকে খেলা দেখবেন। বলেছেন, ‘খেলোয়াড়রা জানে না, কিন্তু আমি ওখানে থেকে তাদের নিয়ন্ত্রণ করব।’

পরে আবেগাক্রান্ত হয়ে পড়েন পেপ। বলেন, ‘দলের মান বজায় রাখার বিশাল দায়িত্ব খেলোয়াড়দের উপর রয়েছে। আশা করি, তারা লড়াই করে যাবে। এটাই আমার ঘর। এটি আমার পরিবারের জন্য এক বিরাট সম্মান, যা তারা সারাজীবন মনে রাখবে।’

এসময় গ্যালারি থেকে সমর্থকরা স্লোগান দিতে থাকেন। বলেন, আরও ১০ বছর থেকে যাও পেপ। উত্তরে পেপ বলেন, ‘আগামী বছরগুলোতে, বিশ্বের যেখানেই হোক, রাস্তায় বা এখানে ইতিহাদ স্টেডিয়ামে, যদি আমাকে দেখেন, আপনি যদি সিটি সমর্থক হন, আমার কাছে চলে আসবেন। এই ক্লাবের প্রতিনিধিত্ব করা আমার জন্য এক বিরাট সম্মানের বিষয় ছিল। আমার নেয়া প্রতিটি সিদ্ধান্তই এই ক্লাবের জন্য সেরা বলে মনে হয়েছে। আমি সকলকে অনেক ভালোবাসি। সময়টা খুব মজার ছিল।’

Reneta

গার্দিওলা কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন বার্সেলোনা থেকে। সেখানে সফল সময় কাটিতে দায়িত্ব নেন বায়ার্ন মিউনিখের। পরে যোগ দেন সিটিতে। যেখানে গেছেন সেখানেই সফল হয়েছেন। সিটির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা আসে গার্দিওলার হাত ধরে।

এছাড়া টানা চারবারসহ ৬টি প্রিমিয়ার লিগ, ৩টি করে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড, ১টি করে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জিতিয়েছেন ম্যানসিটিকে, গার্দিওলার হাত ধরে ২০২২/২৩ মৌসুমে এ অর্জন পায় সিটিজেনরা। কেবল ইংলিশ নয়, ইউরোপজুড়ে সিটিকে এক পরাশক্তি হিসেবে গড়ে তুলে গেলেন গার্দিওলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেপ গার্দিওলাপ্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT