চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নতুন বার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তার এখানে থাকা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যে ‘পরিস্থিতি’ তাকে ভারতে আশ্রয় নিতে বাধ্য করেছে, সেটিই এ বিষয়ে প্রধান ভূমিকা রাখছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত বছরের আগস্টে ১৫ বছরের শাসন শেষে সহিংসতার মধ্যে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওই সহিংসতায় শত শত মানুষ নিহত ও হাজারো আহত হয়। পরে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল তাকে গত মাসে পলাতক থাকা অবস্থায়ই মৃত্যুদণ্ড দেয়, গত বছরের ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভ দমনে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়, শেখ হাসিনা কি যতদিন চান ততদিন ভারতে থাকতে পারবেন? জয়শঙ্কর উত্তরে বলেন, এটা ভিন্ন প্রসঙ্গ। তিনি একটি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছেন, আর সেই পরিস্থিতিই তার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাকেই নিতে হবে।

দিল্লি–ঢাকা সম্পর্ক প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে ভারত সবসময়ই স্পষ্ট অবস্থানে আছে।

তিনি বলেন, বাংলাদেশে যারা এখন ক্ষমতায়, তারা অতীতের নির্বাচনের ধরণ নিয়ে আপত্তি জানিয়েছিলেন। যদি নির্বাচনই প্রধান সমস্যা হয়, তবে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন করা।

Reneta

জয়শঙ্কর আরও বলেন, ভারত প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের মঙ্গল কামনা করে। আমরা মনে করি, একটি গণতান্ত্রিক দেশ সর্বদাই চায় জনগণের ইচ্ছা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হোক।

তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে নেতৃত্বই আসুক, তারা দুই দেশের সম্পর্ক সম্পর্কে ভারসাম্যপূর্ণ ও পরিণত দৃষ্টিভঙ্গি রাখবে। আশা করি, সম্পর্ক আরও উন্নত হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতভারতের পররাষ্ট্রমন্ত্রীসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বজ্রপাতে চার জেলায় ৭ জনের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানসহ ওই অঞ্চলের দেশগুলোর স্বার্থে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে: পুতিন

এপ্রিল ২৭, ২০২৬

শামীমের ব্যাটিং উপভোগ করেছেন হৃদয়

এপ্রিল ২৭, ২০২৬
ইসমাইল সাকাব ইসফাহানি

যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোতে চারগুণ হামলার হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২৭, ২০২৬

যে কারণে টেস্ট দলে নতুন মুখ অমিত

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT