অপরাধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যা বললেন ডিবিপ্রধান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিবিপ্রধানের বক্তব্যের সময় সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিবিপ্রধানের বক্তব্যের সময় সাংবাদিকরা বিভিন্ন মাইক্রোফোন ও ক্যামেরার মাধ্যমে ছবি তোলার চেষ্টা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে একটি অশুভ চক্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে টিএসসিতে এ কথা জানান হারুন।

হারুন অর রশীদ বলেন, কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে একটি অশুভ চক্র আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। শুধু ষড়যন্ত্র নয় গাড়িতে আগুন, রেলের স্লিপার তুলে ফেলা, মেট্রোরেল বন্ধ করে দেয়ার চেষ্টা ও বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করছে।

ডিবিপ্রধান আরও বলেন, গতকাল রাতে বিএনপির অফিসে অভিযান পরিচালনা করে তাজা ককটেল, লাঠিসোটা ও অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার করি।

তিনি বলেন, কোমলমতি ছাত্রদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে। এই গ্রুপটি অর্থ, আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা ও পানি সাপ্লাই দিয়ে ভিন্ন দিকে ধাবিত করার চেষ্টা করছে। যারা এগুলো করেছে তাদের প্রত্যেকের নাম আমরা পেয়েছি। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

তিনি বলেন, গতকালও ছাত্রদলের সাবেক সভাপতিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছি। জিজ্ঞাসাবাদে তারাও অনেকের নাম বলেছেন।

আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীরা কোথাও আগুন কিংবা ভাংচুর করেনি বলেও জানান হারুন অর রশীদ।

বিষয়:কোটা আন্দোলন ডিবি প্রধান হারুন অর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয় সার্বিক নিরাপত্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…