রাজনীতি

দেশে ফিরে তারেক রহমানের কর্মসূচি

প্রতিবেশের পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি, পটভূমিতে সবুজ ঘাস ও গাছ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে নিজ মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি।

বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দেশে ফিরে সংবর্ধনা শেষে এভারকেয়ার হাসপাতালে মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পরদিন শুক্রবার ২৬ ডিসেম্বর বাদ জুম্মা তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সেখান থেকে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান।

আগামী শনিবার ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে নির্বাচন কমিশনে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর সেখান থেকে শেরেবাংলা নগরে অবস্থিত পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন তিনি। একই দিন তিনি শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন।

বিষয়:কর্মসূচি তারেক রহমান বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…