বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টার সাথে আলোচনা ফলপ্রসু হয়েছে। আমরা যথেষ্ট আশাবাদী, দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তী সরকার দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে এবং নির্বাচনের পরিবেশ তৈরি করবে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের আলোচনা চলমান থাকবে। যার মাধ্যমে রূপরেখা বেরিয়ে আসবে।
বৈঠকে মির্জা ফখরুলের সাথে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ।








