আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।
শনিবার (১০ মে) রাজধানীর মগবাজার মোড়ে এক সমাবেশে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, কারও প্রতি অন্যায় হোক জামায়াতে ইসলামী তা চায় না, তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া সময়ের দাবি ছিলো, তা-ই হয়েছে।
তিনি বলেন, এটা আংশিক দাবি পূরণ হয়েছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত হলে হবে দাবি পূর্ণতা পাবে।
এর আগে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের পর মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।








