চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশ ছাড়ার বিষয়ে যা জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৯ পূর্বাহ্ন ১৫, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আর্থিক ক্ষতি ও পারিবারিক জরুরি প্রয়োজনের কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নীরবে দেশ ছেড়েছেন। দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি টানার পরই তিনি বিদেশে যান বলে জানিয়েছেন।

বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন।

পোস্টে তিনি জানান, গত ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি আইসিটি, পিটিডি ও বিটিআরসি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। ১০ ফেব্রুয়ারি ছিল তার শেষ কর্মদিবস। ওই দিন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী নৈশভোজেও অংশ নেন তিনি। নির্বাচনের দায়িত্বও যথাযথভাবে পালন করেছেন উল্লেখ করে প্রযুক্তিনির্ভর নির্বাচনী আয়োজনে নিজের অবদানের কথাও তুলে ধরেন।

সমালোচনার জবাবে ফয়েজ তৈয়্যব বলেন, তথ্য যাচাই ছাড়া অসম্মানজনক মন্তব্য না করার আহ্বান জানান তিনি। দায়িত্ব পালনে এসে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে বলেন, সঞ্চিত অর্থ শেষ হয়ে যাওয়ায় দ্রুত নতুন চাকরির সন্ধান করতে হবে।

দ্রুত দেশত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং এবং স্ত্রীর চিকিৎসাজনিত জরুরি বিষয় রয়েছে। যথাযথভাবে ছুটি নিয়েই পরিবারের কাছে যাচ্ছেন বলে দাবি করেন। তিনি জানান, রিটার্ন টিকিট কাটা রয়েছে এবং দীর্ঘদিন পরিবারকে সময় না দিতে পারায় কিছু সময় তাদের সঙ্গে কাটাতে চান।

পোস্টে তিনি আরও দাবি করেন, দায়িত্ব পালনকালে দুর্নীতিগ্রস্ত একটি মন্ত্রণালয়ে স্বচ্ছতা, নতুন ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর সংস্কার আনার চেষ্টা করেছেন। পুরোনো আইন ও নীতিমালা পরিবর্তনে কাজ করেছেন বলেও উল্লেখ করেন। আল্লাহকে সাক্ষী রেখে তিনি বলেন, কোনো ধরনের দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন। বরং মোবাইল ব্যবসায়ী ও টেলিকম সংশ্লিষ্ট কিছু গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে বলে অভিযোগ করেন।

Reneta

এর আগে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে জার্মানির উদ্দেশে দেশ ছাড়েন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: দেশ ত্যাগদেশ ত্যাগের কারণফয়েজ আহমদ তৈয়্যব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার বিষয়ে যা জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT