চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন শিক্ষার্থীদের বরণ করতে লুইজিয়ানা টেক বিশ্ববিদ্যালয়ে মিলনমেলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩০ পূর্বাহ্ন ৩০, অক্টোবর ২০২৪
প্রবাস সংবাদ, শিক্ষা
A A
লুইজিয়ানা টেক বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের স্বাগত

লুইজিয়ানা টেক বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের স্বাগত

লুইজিয়ানা টেক বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজন করা হয়েছিল এক মিলনমেলার। লুইজিয়ানা টেক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ’ (এসএবি) আয়োজিত ওই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি গত গ্রীষ্মে অনুষ্ঠিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাস্টন শহরে মিলনমেলায় লুইজিয়ানা টেকের শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দিয়ে তাদের পরিচয় পর্বের মাধ্যমে বরণ করা হয়। গত গ্রীষ্মে এসএবির আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে লুডো, সিকোয়েন্স, টেবিল টেনিস, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে লুইজিয়ানা টেকের শিক্ষকগণ খেলার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, যা বাংলাদেশি শিক্ষার্থীদের সাহসী এবং আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। সবশেষে, নৈশভোজ এবং বাংলাদেশি গানের সুরে মেতে উঠেন সকলেই।

স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এসএবি) নতুন শিক্ষার্থীদের রাস্টনে বসবাসের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে। এদের মধ্যে রয়েছে এয়ারপোর্ট থেকে পিক-আপ করা, আবাসন খুঁজে পেতে সহায়তা, কেনাকাটায় সহযোগিতা এবং একাডেমিক পরামর্শ প্রদান।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন বিষয়ে বাংলাদেশের ৩৭ জন পিএইচডি, ৫ জন মাস্টার্স এবং ৪ জন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী আছেন। এছাড়াও, লুইজিয়ানা টেকে ৪ জন বাংলাদেশি শিক্ষকও রয়েছেন। প্রতিবছর নতুন শিক্ষার্থীরা এসএবির সহযোগিতায় তাদের অভ্যন্তরীণ শক্তি এবং একাত্মতার মাধ্যমে এই নতুন জীবন শুরু করেছে।

ফল কোয়াটারে ভর্তি হওয়া পিএইচডি, মাস্টার্স ও আন্ডারগ্রেডের নবীন শিক্ষার্থী
ফল কোয়াটারে ভর্তি হওয়া পিএইচডি, মাস্টার্স ও আন্ডারগ্রেডের নবীন শিক্ষার্থী
এসএবি-এলএটেক’র বর্তমান সদস্য
এসএবি-এলএটেক’র বর্তমান সদস্য

বর্তমানে এসএবির নেতৃত্বে আছেন সভাপতি রাদিফ উদ্দিন আহমেদ, উপ-সভাপতি মো ফাইয়াজ আল ইসলাম, সাধারণ সম্পাদক সাভালা আরিবা সালাম, কোষাধ্যক্ষ সাব্বির আলম শুভ এবং প্রচার সম্পাদক আযান রহমান খান। ড. নাজিমুদ্দিন ওয়াসিউদ্দিন কমিটির শিক্ষক উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

এসএবি ও রাস্টনের বাংলাদেশিদের আন্তরিক প্রচেষ্টায় লুইজিয়ানা টেক বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য এক পরিবারে পরিণত হয়েছে, যা প্রবাসে এক অমূল্য সংযোগ স্থাপন করেছে।

Reneta

উচ্চ শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে বিশ্বজুড়ে বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম প্রধান গন্তব্য আমেরিকা, যার গুণগত মান এবং বিভিন্ন বৃত্তির সুযোগ শিক্ষার্থীদের জন্য আরও সহজলভ্য করে তুলেছে। দিন দিন বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে এবং এরই ধারাবাহিকতায় লুইজিয়ানা টেক বিশ্ববিদ্যালয়ও এই সম্প্রসারণের অংশ হয়েছে। গত ৩-৪ বছরে লুইজিয়ানা টেক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, বর্তমানে সেখানে প্রায় ৪৮ জন বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। রাস্টন শহরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি আমেরিকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আমেরিকায় উচ্চ শিক্ষাপ্রবাসলুইজিয়ানা টেক বিশ্ববিদ্যালয়স্কলারশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

পিএসএল নিলামের আগে রিশাদকে ছেড়ে দিয়েছে লাহোর

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ দিনের মধ্যে পণ্য খালাসের নির্দেশ, না মানলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন উপদেষ্টা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

দেশের ৮টি হাবে ১৩৭ উইকেট তৈরি করবে বিসিবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬

নোলানের কাস্টিং নিয়ে ইলন মাস্কের ক্ষোভ!

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ম্যাচ বর্জনে অন্য কোন বোর্ডের সমর্থন পায়নি পিসিবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT