চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্বোধনী ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচের জন্য প্রস্তুত স্টেডিয়াম. Channel i News - চ্যানেল আই নিউজ

খানিক পর শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে। প্রথার বাইরে গিয়ে এবার অক্টোবর-নভেম্বরে গড়াচ্ছে বৈশ্বিক আসরটি। ভারতের নানা স্থানে সময়টাতে থাকে বৃষ্টিপাতের সম্ভাবনা। শঙ্কা আছে বিশ্বকাপের অনেক ম্যাচ ঘিরেও।

১০ ভেন্যুতে টুর্নামেন্টের মোট ৪৮ ম্যাচ হবে, যার ৪৫টি গ্রুপপর্বের। অনেক ম্যাচেই বাগড়া দিতে পারে বৃষ্টি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হতে চলা উদ্বোধনী ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা আছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আহমেদাবাদে আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সন্ধ্যায় ২৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৭৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

Banglabid

সন্ধ্যা থেকে স্টেডিয়ামে থাকতে পারে কুয়াশার আধিক্য। এ কারণে ফিল্ডিংয়ে থাকা দল সমস্যার সম্মুখীন হতে পারে। পরে ব্যাটিং করা দল পাবে বাড়তি সুবিধা। টস জয়ী অধিনায়ক তাই ফিল্ডিং বেছে নিতে পারেন। দিবারাত্রির ম্যাচে ফ্লাড লাইটের আলোয় ব্যাটিং হতে পারে তুলনামূলক সহজ।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রয়েছে ১১টি পিচ। এর মধ্যে ছয়টি কালো মাটি এবং পাঁচটি লাল মাটির। পেস বোলারদের জন্য লাল মাটির পিচ হবে বেশ সহায়ক। ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্লো বোলাররাও কার্যকরী হয়ে উঠতে পারেন।

এক লাখ ৩০ হাজার ধারণ ক্ষমতার ভেন্যুটির পিচ মূলত ব্যাটিং সহায়ক। প্রথম ইনিংসের গড় স্কোর ২৫০ রানের অধিক। হাই স্কোরিং উদ্বোধনী ম্যাচের সম্ভাবনা জোরাল। পেসারদের চেয়ে স্পিনারদের উইকেট বেশি পাবেন বলে আশা করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াআহমেদাবাদইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনরেন্দ্র মোদী স্টেডিয়ামনিউজিল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT