চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা: বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৪:৩২ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের রামুর গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান ও বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ৫ জানুয়ারি সকালে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদঘোনা ফাতেমাছড়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

তবে অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অলক বিশ্বাস বলেন, সোমবার সকালে রামুর ঈদগড়ের গহীন পাহাড়ী এলাকায় সংঘবদ্ধ চক্রের কতিপয় লোকজন অবৈধ কারখানা স্থাপন করে আগ্নেয়াস্ত্র তৈরির খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এক পর্যায়ে পুলিশ গহীন পাহাড়ের আবু আহম্মদঘোনা ফাতেমাছড়া এলাকায় গড়ে তোলা সন্দেহজনক একটি ঝুপড়ি ঘর ঘিরে ফেলে। এতে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন সন্দেহজনক লোক পালিয়ে যায়।

পরে ঝুপড়ি তল্লাশি চালিয়ে পাওয়া যায় ২ টি রাইফেলের গুলি, ৪ টি গুলির খোসা, ২ টি বন্দুকের বাট, ৩ টি বন্দুকের ট্রিগার বক্স, ৬ টি বন্দুকের নল, ২ টি বন্দুক তৈরির যোগান, ১ টি হাওয়ার মেশিন, ২ টি বাটাল, ৫ টি আড়িব্লেড, ১ টি আড়িব্লেডের ফ্রেম, ১ টি করাত, ১ টি হাতুড়ী, ১ টি প্লাস, ৭ টি ছোট-বড় রেথ, ১ টি শান দেয়ার মেশিন এবং ১ টি বানান নালী সহ বেশ কিছু অস্ত্র তৈরির সরঞ্জামাদি।

অলক বিশ্বাস জানান, অভিযানে পলাতক দুর্বৃত্তদের পাশাপাশি সন্ধান পাওয়া অস্ত্রের কারখানার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে।

Reneta

এ ঘটনায় রামু থানায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাহাড়ে অস্ত্র তৈরির কারখানাফাতেমাছড়ারামুর গহীন পাহাড়
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও দুর্দান্ত হয়ে উঠছেন মেসি’

জুন ২৩, ২০২৬

‘পেনাল্টিতে গোল পেলে হয়তো পরের দুটি পেতাম না’

জুন ২৩, ২০২৬

ক্লোসাকে ছাড়িয়ে শীর্ষে মেসি, গোলের রাজা হওয়ার রাতে আরও যত কীর্তি

জুন ২৩, ২০২৬

মেসির রেকর্ডময় জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

জুন ২৩, ২০২৬

মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT