চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাহে রমজানে অতিরিক্ত মুনাফা বাদ দেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৪ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২৩
- সেমি লিড, ধর্ম ও জীবন
A A

মাহে রমজান মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে উম্মতের জন্য একটি উপহার স্বরূপ। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে একটি হল রোজা। আর পবিত্র রমজানুল মোবারাক হল এই রোজার জন্য নির্ধারিত মাস। এই মাসের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উপকারিতা এবং ব্যপ্তি রয়েছে। এই মাহে রমজানুল মোবারকের সংযম আমাদেরকে সারা বছরের সংযম এবং আল্লাহ তাবারাকা ওয়া তায়ালার আনুগত্যে থেকে আমাদের সার্বিক বিষয়ে সচেতন হওয়ার শিক্ষা দেয়। শিক্ষা দেয় আমাদের সমাজ এবং রাষ্ট্রকে।

মুসলিম উম্মাহর জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে এই মাহে রমজানুল মোবারকের ব্যক্তিগত যে উপহার আছে তা তিনটি ভাগে বিভক্ত। আউয়ালুহু রহমাহ, আউসাফুহু মাগফিরাহ, ওয়া আখেরুহু আয়েতকুম মিনান নার। প্রথম দশদিন রহমতের বৃষ্টি বর্ষণ হয়ে যত পাপ, দিলের যত ময়লা, চাতুর্য যা কিছু আছে তার সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তার পরবর্তী দশদিনে অবশিষ্ট যা কিছু বাকি থাকে সেটিও পরিষ্কার হয়ে যায় এবং সর্বশেষ যে ১০দিন, সে ১০দিনের এত বেশি ফজিলত যে এই কয়দিনে যেন সকলেই জাহান্নাম থেকে চির মুক্তি পেয়ে জান্নাতের চির সুখময় এবং আল্লাহ তাবারাকা ওয়া তায়ালার সন্তুষ্টির জায়গার অধিকারী হতে পারেন। প্রত্যেকেই জাহান্নাম থেকে মুক্তি পেতে পারেন।

এই রমজানুল মুবারাকের মাঝে একটি রাত এমন থাকে, যে রাত্রি সম্পর্কে আল্লাহ তায়ালা কোরআন শরিফে বলেছেন, খাইরুম মিন আলফি শাহার। আল্লাহ তাবারাকা ওয়া তায়ালা বলেছেন, এই রাত হাজার মাসের চেয়ে উত্তম। তাই এই রাতটি মুসলমানদের জন্য ভাগ্য রজনী হিসেবে সম্মানিত। সেই রাতে যদি কেউ ইবাদত করে তাহলে তা হবে হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। রমজানের এটি হলো ফজিলতের দিক।

আরেকটি হলো রমজানকে পরিপূর্ণ যেমনটা হওয়া দরকার ঠিক তেমনটা যেন আমরা রাখতে পারি। শাহারুল মুওয়াসাদ, অর্থাৎ একে অপরের বেদনা-সমবেদনা এবং উপকার এগুলো করার জন্য রমজান মাসে বিশেষ ফজিলত রয়েছে। আল্লাহর নবী হযরত মোহাম্মদ (সা:) নিজে রমজান মাসে অনেক বেশি দান করতেন। মানুষের কষ্ট লাঘব করার জন্য, অভাবী মানুষকে খাবার সাহায্যের জন্য যে মাসে দান সদকাহকে এত উৎসাহিত করা হয়েছে সেখানে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী এই সময়ে অসৎ ব্যবহার করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়।  অথবা একটা কৃত্তিম সংকট সৃষ্টির চেষ্টা করে।

সারা বছরই মুনাফাখোরি এবং অধিক লাভ করা বা এক ধরণের সিন্ডিকেট সৃষ্টি করা এটা শরিয়তের ভাষায়ও গর্হিত কাজ। এটি আল্লাহর নবী নিষেধ করেছেন। এটি রাষ্ট্রীয় ভাবে এমনকি নৈতিকভাবেও এটি গর্হিত কাজ। এ অভ্যাস আমাদের পরিহার করা দরকার। বিশেষ ভাবে রমজানুল মুবারক উপলক্ষে এ বিষয়টা আরো বেশি আমাদের লক্ষ্য রাখা দরকার।

বায়তুল মোকাররম, জাতীয় মসজিদের খতিব, হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন বলেছেন, ‘রমজানুল মুবারক উপলক্ষে ব্যবসায়ী ভাইদের বলবো, আল্লাহ তাবারাকা ওয়া তায়ালা অবশ্যই আপনাদের ব্যবসায় বরকত দেবেন। আপনাদের জন্য আমরা দোয়া করবো, আপনারা যদি মাহে রমজানুল মুবারক উপলক্ষে অতিরিক্ত মুনাফাখোরিটা বাদ দিয়ে একটু ছাড় দেন’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জান্নাতজাহান্নামফজিলতমাহে রমজানরমজানরোজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT