রাজনীতি

জিএম কাদেরকে প্রধানমন্ত্রী করে নির্বাচন করুন, দেখুন আ.লীগ কয়টা আসন পায়: চুন্নু

জিএম কাদেরের ছবি, বাংলাদেশ জাতীয় পার্টির নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় পার্টির নেতা জিএম কাদেরের ছবি, তিনি একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, সরকার পতনের আন্দোলন আমরা করব না, তাহলে তার ক্রেডিট নিবে বিএনপি। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।

সোমবার (২৩ অক্টোবর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক আলোচনা সভায় এসব বলেন তিনি।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আমরা ৩০০ আসনে প্রার্থী দিতে চাই। সংবিধানের মধ্যে থেকেও সুষ্ঠু নির্বাচন সম্ভব।

তিনি বলেন, জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জাতীয় পার্টি ১টা আসনও পাবে না। জিএম কাদেরকে প্রধানমন্ত্রী করে নির্বাচন করুন, দেখুন আওয়ামী লীগ কয়টা আসন পায়।
বিষয়:জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু সরকার পতন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…