চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ১৪, মে ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টা জলাবদ্ধতা নিয়ে আলোচনা করছেন, পাশে নারী কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা সমস্যাকে প্রতীকী ও জটিল সমস্যা হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা অনেক রকম থিওরিটিক্যাল আলোচনা করেছি, সেসব আর করতে চাই না, আমরা চাই জলাবদ্ধতার সমস্যা থেকে চিরতরে বের হয়ে আসতে।

আজ (১৪ মে) বুধবার চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত ‘চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং অক্সিজেন-হাটহাজারী মহাসড়কের উন্নয়ন’ বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ বছর যেহেতু বর্ষা মৌসুম ইতোমধ্যেই এসে গেছে, তাই এবারের সমস্যা পুরোপুরি সমাধান সম্ভব হবে না। তবে বিগত কয়েক মাসে সিটি কর্পোরেশনসহ অন্যান্য স্থানীয় সংস্থাগুলোর যে সম্মিলিত প্রচেষ্টা দেখা গেছে, তার ইতিবাচক ফল দেখতে না পারলে সব কিছুই ব্যর্থ মনে হবে।

Banglabid

প্রধান উপদেষ্টা চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার মাত্রা আগের তুলনায় অর্ধেকে নামিয়ে আনার নির্দেশনা দিয়ে আরও বলেন, এটি একবারে সমাধান হবে না, ধাপে ধাপে কাজ করতে হবে। তবে এবারই যদি উন্নতির কোনো লক্ষণ না দেখা যায়, তবে জনগণের আস্থা নষ্ট হবে।

চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন একটি দৃষ্টান্তমূলক কাজ হতে পারে, যা অন্যান্য শহর ও জেলা সমূহকে অনুপ্রাণিত করবে। চট্টগ্রামের যে সক্ষমতা রয়েছে, তা দেশের অন্য অনেক শহরের নেই। তাই চট্টগ্রামের সকল প্রতিষ্ঠানকে আরও সক্রিয় হতে হবে এবং নাগরিক সমাজকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিক্ষা উপদেষ্টা সি. আর আবরার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক–ই–আজম, প্রধান উপদেষ্টার স্পেশাল এনভয় লুৎফে সিদ্দিকী, বিডার প্রতিনিধি চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ প্রমুখ।

Reneta

সভায় সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেন এবং জলাবদ্ধতা নিরসনে তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলাবদ্ধতাপ্রধান উপদেষ্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে দুটি নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা হচ্ছে: স্বাস্থ্য উপদেষ্টা

পরবর্তী

যমুনা অভিমুখে জগন্নাথ শিক্ষার্থীদের পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল

পরবর্তী
পুলিশের লাঠিচার্জের সময় আহত শিক্ষার্থীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যমুনা অভিমুখে জগন্নাথ শিক্ষার্থীদের পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল

প্রেসিডেন্টের ছবি, তিনি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট’-এর রুদ্ধশ্বাস ১২ বছর!

সর্বশেষ

চিকিৎসার আশায় ভারতে গিয়ে লাশ হয়ে ফিরল দুই বন্ধু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT