চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের আগে মাঠ শূন্য করতে মামলার দ্রুত রায়: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ন ১০, আগস্ট ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সর্বশক্তি প্রয়োগ করে দ্রুত সময়ে এই সরকারকে সরাতে হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন দ্রুত মামলাগুলোর রায় ঘোষণা দেওয়া হচ্ছে। কারণ নির্বাচনের আগে মাঠ শূন্য করে দিতে চায় আওয়ামী লীগ। তবে মনে রাখবেন, আমাদের নতুন করে হারানোর কিছু নেই, আছে শুধু অর্জন।

বৃহস্পতিবার ১০ আগস্ট বিকেলে গুলশান কার্যালয়ে সরকার পতনের আন্দোলনে নিহতের পরিবার ও ক্ষতিগ্রস্থ নেতা-কর্মীদের সাথে মতবিনিয়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সর্বশক্তি প্রয়োগ করে দ্রুত সময়ে এই সরকারকে সরাতে হবে। তবেই দেশের মানুষের মুক্তি মিলবে। আমরা বিশ্বাস করি যে, এই সরকারকে এ দেশের মানুষ আন্দোলনের মধ্য দিয়ে সরাবে এবং জনগণের যে সরকার সেই সরকার প্রতিষ্ঠিত হবে।

দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে সরকার উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। এখন তারা জিয়া পরিবারকে ভয় পেয়ে একের পর এক মামলা দিচ্ছে। এর বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এছাড়াও বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যদি ভবিষ্যতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারা যায় তাহলে খালেদা জিয়াসহ সকলের মামলা বিচারিক অপরাধ হিসেবে গণ্য করা হবে। গণতন্ত্র ফিরে পেতে হলে আন্দোলন করতে হবে। আন্দোলনে কোনও বয়স লাগে না।

এসময় বিএনপির আরেক নেতা আব্দুল মঈন খান বলেন, এক দফার আন্দোলন শুধু বিএনপির জন্য নয়, এদেশের মানুষকে রক্ষার জন্য। আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র  ফিরিয়ে আনা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

আল-হিলালকে এশিয়ার ‘রিয়াল মাদ্রিদ’ বললেন বেনজেমা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ভারতের বিপক্ষে ফাইনাল কঠিন হবে: বাটলার

ফেব্রুয়ারি ৪, ২০২৬

জামায়াত ক্ষমতায় এলে বৃদ্ধ ও শিশুদের চিকিৎসা ফ্রি থাকবে: অধ্যাপক মুজিবুর

ফেব্রুয়ারি ৪, ২০২৬

জাহানারার ৪ অভিযোগের দুটিতে সত্যতা পেয়েছে বিসিবির তদন্ত কমিটি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
নির্বাচন কমিশন ভবন ছবি: সংগৃহীত

যেসব জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট হয়নি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT