ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, আমাদের মধ্যে বিস্তৃত সম্পর্ক আছে যে আমরা একটা ইস্যু নিয়ে বসে থাকতে পারি না। আমরা গঠনমূলক সম্পর্ক চাই। আমরা একত্রে অনেক কিছু করছি।
মঙ্গলবার ৩ ডিসেম্বর বিকেলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রণয় ভার্মা বলেন, আমাদের নির্ভরতার সম্পর্ক ভবিষ্যতের সম্পর্ক বাড়াতে চাই। আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহী। আমরা দুই দেশের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে সহযোগিতায় আগ্রহী।
এর আগে, বাংলাদেশ–ভারত উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।








