চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুন সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২২
বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন রাজনীতিবিদ বসে আছেন, পরিধান করেছেন চেকered গাউন ও গ্লাস।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বিএনপিকে নিজেদের শোধরানোর আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ, অপপ্রচার ও বিষোদগার- এসব মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

তিনি বলেন, ‘কঠিন পরিস্থিতিতেও বাংলাদেশ অনেক উন্নত দেশের চেয়ে ভালো আছে। শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই আমরা ভালো আছি, বাংলাদেশ ভালো আছে। তাইতো তাদের মনে জ্বালা, অন্তর্জ্বালা।’

রাজধানীর উত্তরায় মেট্রোরেল উদ্বোধনের পর সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

Banglabid

মেট্রোরেল নিয়ে কোনো দুর্নীতির কথা বলতে না পেরে বিরোধীরা এখন ভাড়া নিয়ে কথা বলছে উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্নীতি পায়নি, অন্য কিছু পায় না, তাই এখন বলে- ভাড়া বেশি। আসলেই কি ভাড়া বেশি? এই মেট্রোরেল নতুন প্রযুক্তি নিয়ে এসেছে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করবে- তখন নেত্রী বললেন, এটায় আওয়াজ হবে না। তখন তারা নীরব ছিল। তারা বলেছে, জোড়াতালি দিয়ে পদ্মাসেতু। এখন সমাবেশ করার জন্য এই সেতুর উপর দিয়ে যাচ্ছেন কিভাবে? শেখ হাসিনা পদ্মাসেতু করে ফেলল, বঙ্গবন্ধু টানেল ও মেট্রোরেল করে ফেলল- সেজন্য মনে অনেকেরই আজ বড়ই জ্বালা, তাদের এখন অন্তর্জ্বালা।’

সড়ক পরিবহন মন্ত্রী আরো বলেন, ‘সবই তো আমরাই করছি, শেখ হাসিনার সরকার করেছে। শত সেতু একদিনে উদ্বোধন, শত সড়ক একদিনে উদ্বোধন, দেখেছেন কোথাও? গুগলেও নেই। সবই শেখ হাসিনা করছেন।’

মেট্রোরেল আজ স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা বলে উল্লেখ করে- মন্ত্রী হলি আর্টিজান হামলায় নিহত মেট্রোরেলের সাতজন জাপানি শ্রমিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

Reneta

ওবায়দুল কাদের বলেন, শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কাতার বিশ্বকাপ চলাকালে কোথাও লোডশেডিং হয়েছে? হয়নি। মেট্রোরেল করে শেখ হাসিনা সরকার আবারও প্রমাণ করেছে, ইয়েস- উই ক্যান।

সড়ক পরিবহন মন্ত্রী জানান, মেট্রোরেলে নারীদের জন্য স্পেশাল বগি থাকছে। মুক্তিযোদ্ধাদের জন্য থাকবে ফ্রি সার্ভিস।
আজ বেলা ১১টায় উত্তরার ১৫ নম্বর সেক্টরের ‘সি’ ব্লকের মাঠে দেশের যোগাযোগ ব্যবস্থায় এ বৃহৎ অবকাঠামো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। সুধী সমাবেশ শেষে ছোট বোনকে নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করবেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনকালে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লা নূরী ও মেট্রোরেল কোম্পানির এমডি এম এন সিদ্দিকসহ সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুরুতে সীমিত পরিসরে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। আগামীকাল থেকে মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজ্ঞাপনে একসঙ্গে আলমগীর-রুনা লায়লা-আঁখি

পরবর্তী

হাড়ভাঙ্গায় সব চিকিৎসা যেখানে ব্যর্থ ইলিজারভ চিকিৎসা সেখানে শুরু

পরবর্তী
চিকিৎসকদের দল হাড়ভাঙ্গা অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর চিকিৎসা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাড়ভাঙ্গায় সব চিকিৎসা যেখানে ব্যর্থ ইলিজারভ চিকিৎসা সেখানে শুরু

বৃষ্টির পানিতে হাত ধোয়া, জল ঝরছে, প্রকৃতি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT