বৃহস্পতিবার শেষ হলো ডয়চে ভেলে’র উদ্যোগে রেডিও ভূমির আয়োজনে সপ্তাহব্যাপি নিরীক্ষণ কর্মশালা। ডয়চে ভেলে’র একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে এই নিরীক্ষণ কর্মশালার আয়োজন করা হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কনসালটেন্ট লুৎফা আহমেদ। তিনি জানান, পাইলট প্রকল্প হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়, এ দুটির গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কোর্স কারিকুলাম উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের আরও দক্ষ করে তোলার একটি প্রয়াস হচ্ছে এই নিরীক্ষণ কর্মশালা।
লুৎফা আহমেদ’র বক্তব্য:
এই কর্মশালার নিরীক্ষণে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাধব চন্দ্র দাস। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, এই নিরীক্ষণ কর্মশালায় খুব কাছ থেকে একটি রেডিও স্টেশনের অনুষ্ঠান নির্মাণ কৌশল থেকে শুরু করে কর্মসূচি তৈরি ও প্রচার পর্যন্ত এক বিশাল কর্মকাণ্ড প্রত্যক্ষ করা চমৎকার এক অভিজ্ঞতা। তিনি আরও বলেন, রেডিও সাংবাদিকতার পাশাপাশি অনুষ্ঠান নির্মাণের কৌশল জানাও শিক্ষার্থীদের জন্য জরুরি।
মাধব চন্দ্র দাস’র বক্তব্য:
রেডিও ভূমি’র স্টেশন চিফ শামস সুমন বলেন, ‘বেতার শিল্পের বিস্তারের যে কোন উদ্যোগে রেডিও ভূমি সব সময় এগিয়ে থাকবে। ডয়েচে ভেলের এই উদ্যোগের অংশীদারি হিসেবে আমাদের প্রত্যাশা শিক্ষার্থীরা আগামীর রেডিও’র জন্য প্রস্তুত হবে এবং এর প্রতি আকৃষ্টও হবে।’
রেডিওতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে ২২টি রেডিও স্টেশনে বিশাল কর্মক্ষেত্র তৈরি হয়েছে, এটি আরও বিস্তৃত হবে।’
শামস সুমন’র বক্তব্য:









