চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি সেবা স্বচ্ছ এবং জনমুখী করতে পানি সম্পদ উপদেষ্টার আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
পানি সম্পদ উপদেষ্টার জনসাধারণের সামনে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সরকারি সেবা স্বচ্ছ ও জনমুখী করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন।

আজ (২৫ নভেম্বর) সোমবার সকালে ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) কাউন্সিল ভবন অডিটোরিয়ামে ইউআরপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বুয়েট ( ইউএসএবি)’র উদ্যোগে ‘প্লানিং উইক, ২০২৪’ উপলক্ষে আয়োজিত ‘ জাস্ট আরবান ট্রানজিশন এন্ড আরবান এন্ড রিজিওনাল প্লানিং’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহবান জানান।

সৈয়দা রিজওয়ানা হানান বলেন, সাধারণ নাগরিকেরা যারা সেবা গ্রহণের জন্য রাজউকসহ সরকারের বিভিন্ন দপ্তরে যান, তাদের জন্য আপনাদের সেবাটা দয়া করে স্বচ্ছ এবং জনমুখী করুন। নিজেদের প্রতিষ্ঠানের প্রতি সাধারণ জনগণের যেন ইতিবাচক ধারণা সৃষ্টি হয় সেই পদক্ষেপ নেয়ার জন্য উপদেষ্টা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

Banglabid

যত্রতত্র জলাশয় ভরাট বন্ধ করার নির্দেশ দিয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে জলাশয় আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। ঢাকার গণপরিবহনকে ঢেলে সাজানোর কথা উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, এবার আমরা পুরোনো ও মেয়াদোত্তীর্ণ বাস রিপ্লেসমেন্ট বা পরিবর্তন করতে বাস মালিকদের ৬ মাসের সময় দিয়েছি এবং তাদের বলে দিয়েছি দরকার হলে সহজ শর্তে আপনাদেরকে ঋণের ব্যবস্থা করে দেয়া হবে।

তিনি বলেন, বিগত ৫৩ বছরে শহরগুলোর বর্জ্য ব্যবস্থাপনা আমরা ঠিক করতে পারিনি। বর্জ্য ব্যবস্থাপনা আমাদের প্রায়োরিটি হবে না কেন? উল্লেখ করে উপদেষ্টা বলেন, যদি ক্যান্টনমেন্টের ভিতরে হর্ন ছাড়া গাড়ি চালাতে পারি, ক্যান্টনমেন্টের ভেতর যেখানে সেখানে ময়লা না ফেলে থাকতে পারি তাহলে বাকী শহর কেন আমরা সাজাতে পারলাম না।দেশের শহরগুলোকে দৃষ্টিনন্দনভাবে সাজাতে সংশ্লিষ্ট সকলকে তৎপর হওয়ার জন্যও আহ্বান জানান তিনি।

বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এবিএম বদরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল হাসিব, রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. সিদ্দিকুর রহমান,বুয়েটের ইউআরপি ডিপার্টমেন্টের প্রধান এবং ইউএসএবি সভাপতি অধ্যাপক ড. আসিফ-উজ- জামান খানসহ বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে বুয়েটের তিনজন শিক্ষার্থী বিষয় ভিত্তিক সেমিনার পেপার উপস্থাপন করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পানি সম্পদ উপদেষ্টারিজওয়ানা হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৮ নভেম্বর থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন

পরবর্তী

বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস

পরবর্তী
বাংলাদেশের শ্রম সংস্কার নিয়ে আলোচনা করছে সরকার ও শ্রমিক নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস

বাংলাদেশের কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ছবি, আহত শিক্ষার্থীরা হাসপাতালে।. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ-হামলায় ২২ শিক্ষার্থীসহ ৩০ জন আহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT