চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে নেওয়া হবে কার্যকর পদক্ষেপ: পরিবেশ উপদেষ্টা

হাকিম বাবুল হাকিম বাবুল
৩:৫৮ অপরাহ্ণ ২৬, মে ২০২৫
- সেমি লিড, জনপদ, শেরপুর
A A
প্রাকৃতিক পরিবেশ রক্ষায় চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসন এবং বন্যহাতি সংরক্ষনে সরকার প্রয়োজনীয় ও কার্যকর সব পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ (২৬ মে) সোমবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা গারো পাহাড় এলাকায় উপজেলা প্রশাসনের প্রস্তাবিত পর্যটন কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, হাতির চলাচলের পথে কোনো ধরনের পর্যটন স্পট কিংবা বিনোদন কেন্দ্র গড়ে উঠতে দেওয়া হবে না।

একইসঙ্গে তিনি অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং বনভূমিতে আবাসন প্রকল্প না করতে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, নদী দখল রোধ এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সবাইকে সচেতন হয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শন শেষে সৈয়দা রিজওয়ানা হাসান মধুটিলা রেঞ্জ এলাকায় বন বিভাগের রোপিত দীর্ঘমেয়াদি বনায়নের গাছ পরিদর্শন করেন। দুপুরে তিনি হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে ক্ষতিগ্রস্ত পরিবার ও এক্স-এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সভায় বন্যহাতির আক্রমণে নিহত দুই পরিবারের হাতে ৩ লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং ফসলের ক্ষতির জন্য ১৫ জনকে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। এছাড়াও ৫২০ জন ইআরটি সদস্যের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবেশ উপদেষ্টারিজওয়ানা হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT