গত কয়েক দিন যমুনা নদীতে পানি বাড়ছে। তীব্র স্রোতে সিরাজগঞ্জের শাহজাদপুর, এনায়েতপুর ও চৌহালিতে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ভাঙনে প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি সহ গাছপালা। ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের মানুষ। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই এই ভাঙন, অভিযোগ ক্ষতিগ্রস্থদের। ভাঙন রোধে জরুরি উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।






