বাংলাদেশ

রাজধানীসহ ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কতা, ভূমিধসের শঙ্কা

বৃষ্টির মধ্যে রিকশা চালাচ্ছেন একজন নারী, ঢাকায় ভারী বর্ষণ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় ভারী বর্ষণে রাস্তায় পানি জমে গেছে, একজন নারী রিকশা চালাচ্ছেন, অন্যান্য যানবাহনও চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজধানীসহ দেশের ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে ভূমিধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজ শুক্রবার (২৮ জুন) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী (৪৪ থেকে ৮৮ মিমি) থেকে অতি ভারী (৮৯ মিমি) বর্ষণ হতে পারে।

ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবন জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে বিবৃতিতে।

বিষয়:ভারী বর্ষণ ভূমিধস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…