চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের মেটার সতর্কবার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ন ২০, ফেব্রুয়ারি ২০২৪
তথ্যপ্রযুক্তি
A A

অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য এবার সতর্কবার্তা এলো ফেসবুকের কর্ণধার প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে। মেটা জানিয়েছে, গোপনে অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের ওপর গুপ্তচরবৃত্তি চালানো হচ্ছে। এর জন্য ৮ সংস্থাকে অভিযুক্তও করেছে মেটা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আইফোন, অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ডিভাইসে একটি বিশেষ স্পাইওয়্য়ার দিয়ে তথ্য হাতানোর চেষ্টা করছে ৮টি সংস্থা। অভিযুক্ত এই ৮টি সংস্থা হল: আরসিএস ল্যাবস, আইপিএস ইন্টেলিজেন্স, ভ্যারিস্টন আইটি, ট্রু এলআইটি, প্রটেক্ট ইলেকট্রনিক সিস্টেম, নেগ গ্রুপ, মলিটিয়াম ইন্ডাস্ট্রিজ এবং সাইফোরগেট। ইটালি, স্পেন, আমিরশাহির এই ৮ সংস্থা গুপ্তচরবৃত্তির সাথে জড়িত।

মেটার পক্ষ থেকে বলা হয়েছে, তারা যে ম্যালওয়্যার ব্যবহার করছে তাতে ডিভাইস থেকে তথ্য বের করা যাচ্ছে। এছাড়াও ডিভাইসে থাকা ছবি, মিডিয়া, ক্যালেন্ডার, কনট্যাক্ট, ইমেল, এসএমএস, সোশ্যাল মিডিয়া, ম্যাসেজিং অ্যাপ থেকে তথ্য সহজেই চুরি করা হচ্ছে। মোবাইলে থাকা মাইক্রোফান, ক্যামেরা কোনও কিছুই এদের নজরের বাইরে নেই।

মেটা আরও জানিয়েছে, তাদের প্রধান লক্ষ্য হল ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগল, স্কাইপ, গিটহাব, রেডডিট, লিঙ্কডইনসহ অন্যান্য সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ড্রয়েডআইফোনগুপ্তচরবৃত্তিফেসবুকমেটাসতর্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী রেখেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস

এপ্রিল ৯, ২০২৬

এবারও বিদেশি ক্রিকেটার ছাড়া হবে ঢাকা লিগ

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রাতুল ও পানি বিক্রেতা শাহানুরের পাশে দাঁড়ালেন তারেক রহমান

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে মেট্রো ধর্মঘটে অচল নগরজীবন

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় যাচ্ছে ইসরায়েল

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT