চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাইফকে খোঁচা ওয়ার্নারের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ন ২৩, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

অপ্রতিরোধ্য ভারতের বিশ্বকাপ হারা কোনোভাবেই মানতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থকেরা। শিরোপা না জিতলেও ভারতকেই ‘বিশ্বসেরা’ বলছেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। সাবেক ভারতীয় ক্রিকেটার মন্তব্য আবার মানতে পারছেন না অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। কাইফকে খোঁচা দিয়ে বলেছেন, এজন্যই ওই দিনকে ফাইনাল বলে।’

ভারত শিরোপা বঞ্চিত হওয়ার পর কাইফ সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘আমি কখনই মানবো না যে বিশ্বসেরা দল শিরোপা জিতেছে। কাগজে কলমে ভারতই বিশ্বসেরা।’

কাইফের এমন মন্তব্যের পর ফাইনালের দিনের পারফরম্যান্সকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করছেন ওয়ার্নার। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেছেন, ‘আমি কাইফকে পছন্দ করি। কিন্তু কাগজে-কলমে কি আছে সেটা নির্ভর করে না। দিনশেষে যখন প্রয়োজন তখন আপনাকে পারফর্ম করতে হবে। এ কারণেই একে ফাইনাল বলে। খেলাধুলায় সে দিনকেই বিবেচনা করা হয়। ২০২৭-এও আমরা আসছি।’

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে ভারতকে কোনোরকম পাত্তাই দেয়নি অজিরা। বলের পর ব্যাটিংয়ে দুর্দান্ত ছিল তারা। ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ শিরোপা জিতেছে তাসমানপাড়ের দেশটি।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াআহমেদাবাদওয়ার্নারকাইফভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT