চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব পানি দিবসে অত্যাধুনিক প্রযুক্তির ‘ওয়াটার পিউরিফায়ার’ বাজারে আনলো ওয়ালটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২৫
কর্পোরেট নিউজ
A A
বিশেষ অনুষ্ঠানে ওয়ালটনের আধুনিক ওয়াটার পিউরিফায়ার উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব পানি দিবস উপলক্ষে দেশের মানুষের জন্য নিরাপদ বিশুদ্ধ পানি নিশ্চিত করতে অত্যাধুনিক প্রযুক্তির নতুন মডেলের ওয়াটার পিউরিফায়ার বাজারে এনেছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটন ওয়াটার পিউরিফায়ার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার এবং ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী হাসান মিরাজ।

জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদের সঞ্চালনায় ওয়াটার পিউরিফায়ার লঞ্চিং প্রোগ্রামে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রেজওয়ানা, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার (সিবিও) মোস্তফা কামাল, বিজনেস কো-অর্ডিনেটর টু ডিরেক্টর নাজমুল ইসলাম, ডিসিবিও এনামুল কবির ও রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান মো. খাইরুল বাশার প্রমুখ।

অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, পানি আমাদের দেহের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিশুদ্ধ পানির অভাবে অনেক মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে থাকে। ওয়ালটন দেশের মানুষের জন্য নিরাপদ বিশুদ্ধ পানির নিশ্চিত করার লক্ষ্যে ওয়াটার পিউরিফায়ার বাজারে এনেছে। নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ। ওয়ালটন এরকম আরও ভালো ভালো পণ্য বাজারে নিয়ে আসুক যেন দেশের মানুষ সেরা দামে সেরা মানের পণ্য ব্যবহার করতে পারে।

ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও মোস্তফা কামাল বলেন, ওয়ালটন চেষ্টা করছে দেশের সাধারণ মানুষ যেন খুব সহজে বিশুদ্ধ খাবার পানি পান করতে পারে। সেই লক্ষ্যে ওয়াটার পিউরিফায়ার বাজারে এনেছি আমরা। বাসা থেকে শুরু করে অফিস, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান সর্বত্র ওয়ালটনের এই ওয়াটার পিউরিফায়ার পৌঁছে দিতে চাই আমরা।

অনুষ্ঠানে ওয়াটার পিউরিফায়ারের প্রযুক্তিগত দিক ও বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরেন ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান মো. খায়রুল বাশার। ওয়ালটন ওয়াটার পিউরিফায়ারে রয়েছে পানি পরিশোধনের মোট ৬টি ধাপ। আছে ৪ লিটারের রিজার্ভ ট্যাংক। শিশুদের হাত থেকে সেইফ রাখতে রয়েছে চাইল্ড লক সুবিধা। ওয়ালটনের পিউরিফায়ারে হট, কোল্ড এবং ওয়ার্ম এই তিন ধরনের পানি পাওয়া যাবে।

ট্যাগ: ওয়াটার পিউরিফায়ারওয়ালটন ওয়াটার পিউরিফায়ারবিশ্ব পানি দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবমেরিন ক্যাবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ

পরবর্তী

‘একটা সময় আসবে, যখন আমাদের কথা কারো মনেও থাকবে না’

পরবর্তী
তিনজন পুরুষ নাচছেন, ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘একটা সময় আসবে, যখন আমাদের কথা কারো মনেও থাকবে না’

টেলিটক 4G লোগো, বাংলাদেশের টেলিযোগাযোগ সেবা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ইপিসি পেতে চীন সরকার ও ইরআরডি’র কাছে টেলিটকের আবেদন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬

আরও একধাপে এগিয়েছে ফের্নান্দেজ-ম্যানসিটি চুক্তি

আগস্ট ২৯, ২০২৬

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে জড়ানোর কথা স্বীকার করলেন আর্জেন্টাইন বাবা-ছেলে

আগস্ট ২৯, ২০২৬

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT