চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬৪ বছর পর দলকে বিশ্বকাপে তুলে পদত্যাগ করলেন কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ২১, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

দীর্ঘ ৬৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়েলসকে বিশ্বকাপ মঞ্চে তুলেছেন রায়ান গিগস। তবুও আক্ষেপ ঘোচাতে পারলেন না। বিশ্বকাপের আগেই দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

১৯৫৮ সালের পর আর কখনো বিশ্বকাপে পা রাখেনি ওয়েলস। ২০১৮ সালে এরকম একটি দলের দায়িত্ব কাঁধে তুলে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার। তার অধীনেই ওয়েলস দলে লাগে পরিবর্তনের ছোঁয়া। গ্যারেথ বেল পেয়েছেন প্রথম বারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ। পিছনের কাজটা করেছিলেন ৪৮ বর্ষী। সব যখন প্রস্তুত দল যখন ব্যস্ত সময় পার করছে বিশ্বকাপের লড়াইয়ে মাঠে নামবে, সেরকম সময় ঘোষণা দিলেন পদত্যাগের।

২০২০ সালের নভেম্বরের পর থেকেই কিছুটা দূরত্ব বজায় রেখে চলছিলেন গিগস। তার বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন বান্ধবীকে নিয়ন্ত্রণ ও জবরদস্তিমূলক আচরণ করা, সেই সাথে আক্রমণ এবং শারীরিক ভাবে লাঞ্ছিত করা। তবে বরাবরই নিজেকে নির্দোষ দাবি করছিলেন তিনি। পরে মামলার সুরাহা না হলে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন গিগস। শেষমেশ পদত্যাগের কথা জানিয়ে দিলেন।

‘জাতীয় দল পরিচালনা করা একটি সম্মান এবং বিশেষাধিকারের বিষয়, তবে এটি ঠিক যে ওয়েলস এফএ, কোচিং স্টাফ ও খেলোয়াড়রা তাদের প্রধান কোচের অবস্থান সম্পর্কে নিশ্চিত, কাজেই জল্পনা ছাড়াই তারা টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি সৌভাগ্যবান গত তিন বছর জাতীয় দলের দায়িত্বে থাকাকালীন বেশ কিছু অবিস্মরণীয় মুহূর্ত উপভোগ করতে পেরেছি। আমি আমার রেকর্ডের জন্য গর্বিত এবং চিরকাল সেই বিশেষ সময়গুলোকে লালন করব। আমি দুঃখিত আমরা একসাথে এই যাত্রা চালিয়ে যেতে পারিনি। আমি বিশ্বাস করি এই অসাধারণ দলটি ১৯৫৮ সালের পর প্রথম বিশ্বকাপে দেশকে গর্বিত করবে।’

দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও আগামীতে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন গিগস। একই সাথে দলকে বিশ্বকাপ মঞ্চে দেখার জন্য উন্মুখ তিনি।

‘আমি ম্যানচেস্টার ক্রাউন কোর্টে শুনানি হওয়া ফৌজদারি অভিযোগের জন্য দোষী নই। আমি ব্যবস্থাপনার দায়িত্ব পুনরায় শুরু করতে চাই। কারও দোষের কারণে মামলাটি বিলম্বিত হয়নি। আমি চাই না এই মামলাকে ঘিরে ক্রমাগত আগ্রহের কারণে বিশ্বকাপের জন্য দেশের প্রস্তুতি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত, অস্থিতিশীল বা বিপন্ন হোক। আমার উদ্দেশ্য হল আমার কোচিং ক্যারিয়ার আবার শুরু করা। আমি স্ট্যান্ডে আপনাদের পাশাপাশি আমাদের দলকে বিশ্বকাপে দেখার জন্য উন্মুখ।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েলসকাতার বিশ্বকাপ-2022গিগসবেলরায়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে বাংলাদেশ-মালয়েশিয়া জুটির স্বর্ণ জয়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনা, দূষণের উৎস বন্ধে উদ্যোগ

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরদের দিয়ে খুন করাচ্ছে ইউরোপের অপরাধচক্র, নিয়োগ সোশ্যাল মিডিয়ায়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

বন্ধু দিবস: ল্যান্ডফোন থেকে সোশ্যাল মিডিয়া, বদলেছে বন্ধুত্বের ভাষা

আগস্ট ২, ২০২৬

আমি তাদের ক্ষমা করতে চাই: মোদি

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT