মোসাদের সাথে ৩ দফা বৈঠক করেছেন ভিপি নূর: ফিলিস্তিনি রাষ্ট্রদূত

ভিপি নূর ও ফিলিস্তিনি রাষ্ট্রদূত মোসাদের সাথে বৈঠক করছেন, আলোচনায় অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নূর ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে ৩ দফা বৈঠক করেছেন বলে জানিয়েছেন ঢাকাস্থ ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
বাসস জানায়, বৃহস্পতিবার ২২ জুন ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।
ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, ‘আমাদের গোয়েন্দা সূত্রগুলো কাতার, দুবাই ও ভারতে নূরের ইসরাইলিদের সাথে সাক্ষাতের ছবি পেয়েছে।’
রাষ্ট্রদূত বলেন, মোসাদের সাথে এ ধরনের বৈঠক বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি।
রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারকে বিষয়টি গুরুত্বের সাথে দেখার অনুরোধ জানান।
তিনি বলেন, গত বছর কাতারে ফুটবল বিশ্বকাপের সময় ফিলিস্তিনি গোয়েন্দা সংস্থা প্রথম বিষয়টি লক্ষ্য করে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



