বিনোদন

আসছে প্রাপ্ত বয়স্কদের সিনেমা ‘ভয়াল’!

প্রাপ্ত বয়স্কদের জন্য আসছে ভয়াল সিনেমার পোস্টার, 29 নভেম্বর মুক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার পোস্টারে প্রধান দুই চরিত্রের মুখাবয়ব, সিনেমার মুক্তির তারিখ ও কলাকুশলীদের নাম উল্লেখ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শুক্রবার (২৯ নভেম্বর) মুক্তি পেতে যাচ্ছে ইরফান সাজ্জাদ ও আইশা খান অভিনীত সিনেমা ‘ভয়াল’। সিনেমাটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার এবং প্রযোজনা করেছেন আশিকুর রহমান। এতে আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ প্রমুখ!

ইতোমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশনও পেয়েছে ‘ভয়াল’। যেখানে বলা হচ্ছে, এটি ১৮+ সিনেমা, অর্থাৎ প্রাপ্তবয়স্করা এ সিনেমাটির উপযুক্ত দর্শক!

সিনেমার দৃশ্যে তিনজন অভিনেতা-অভিনেত্রী, একজন পুরুষ অন্যজন নারী, অন্যজন পুরুষ, নাটকীয় পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ ইরফান সাজ্জাদ বলেন, ‘ভয়াল’ ভিন্নধর্মী গল্প। সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। যারা দেখবেন, ভিন্নরকম স্বাদ পাবেন। বাংলাদেশের সিনেমা তো এখন অন্য রকম একটা অবস্থান তৈরি করছে। সে জায়গা থেকে মনে হচ্ছে সবার মনে ‘ভয়াল’ একটা ভালো প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, সচরাচর ১৮ বছরের নিচে যারা, তাদের এটার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হবে। তাদের জন্য এটা ট্রমাও হতে পারে। এসব ভাবনা থেকেই সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে। যারা সিনেমাটি দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন।

প্রাপ্ত বয়স্কদের সিনেমা 'ভয়াল' এর পোস্টার, গ্লাসের ভাঙা চিত্র সহ. Channel i News - চ্যানেল আই নিউজ অভিনেত্রী আইশা খান সিনেমায় গ্রামীণ কিশোরীর চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, পাহাড়ি পটভূমিতে শুটিং হয়েছে, পুরো ইউনিট প্রচুর কষ্ট করেছে। প্রেম, ভালোবাসা, যন্ত্রণা সবই পর্দায় উঠে আসবে। আশাকরি দর্শকদের ভালো লাগবে।

গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা। তিনি বলেন, “প্রেম, রোমাঞ্চকর গল্পের সাথে ভয়াল সিনেমায় মা বাবার সাথে সন্তানের ভালোবাসা ও ফুটে উঠেছে। এতে বিনোদনের পাশাপাশি শিক্ষনীয় অনেক কিছু আছে। আশা করছি দর্শক নিরাশ হবেন না।”

বিষয়:আইশা খান ইরফান ইরফান সাজ্জাদ গোলাম ফরিদা ছন্দা ভয়াল সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…