চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোটগ্রহণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ন ১৩, মে ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতে লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই ধাপে পশ্চিমবঙ্গের ৮টিসহ দেশটির মোট ৯৬টি আসনে  সাড়ে ১৫ হাজারেরও বেশি ভোটকেন্দ্র ভোটগ্রহণ হয়।

ভারতীয় সংবাদ মাধ্যম দ্যা হিন্দু জানিয়েছে, (১৩ মে) সোমবার ভারতের স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ। এরপর ২০ মে দেশটির পঞ্চম ধাপের লোকসভা নির্বাচন হবে।

লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর আসনে ভোট হয়।

এই দফায় ১০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৬টি আসনে ভোটার এক কোটি ৪৫ লাখ ৩০ হাজার ১৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২৮২ জন। ভোটে চলেছে হেভিওয়েট ও তারকা প্রার্থীদের জমজমাট লড়াই।

পশ্চিমবঙ্গের বহরমপুরে ছিলেন কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী। বিজেপির প্রার্থীদের মধ্যে ছিলেন রানাঘাটে জগন্নাথ সরকার, বর্ধমান পূর্ব আসনে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া ও বর্ধমানের দুর্গাপুরে দিলীপ ঘোষ।

তৃণমূল কংগ্রেসের হয়ে বোলপুরে লড়েন অসিত মাল, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র, আসানসোলে শত্রুঘ্ন সিনহা ও বীরভূমে শতাব্দী রায়। পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়ে নির্বাচন করেন ভারতের সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ, ইউসুফ পাঠান।

Reneta

এই ধাপে অন্ধ্রপ্রদেশের ২৫টি এবং‌ তেলঙ্গানার ১৭টি আসনের সবকটিতেই ভোট হয়। উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের ৮টি, ওড়িশার ৪টি, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি করে আসনে ভোট হয়।

এছাড়া ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মিরের শ্রীনগর আসনেও ভোটগ্রহণ হয়। লোকসভার পাশাপাশি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিধানসভার নির্বাচন হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতলোকসভা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফা সভাপতি ইনফান্তিনোর নাম

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আল-হিলালকে এশিয়ার ‘রিয়াল মাদ্রিদ’ বললেন বেনজেমা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ভারতের বিপক্ষে ফাইনাল কঠিন হবে: বাটলার

ফেব্রুয়ারি ৪, ২০২৬

জামায়াত ক্ষমতায় এলে বৃদ্ধ ও শিশুদের চিকিৎসা ফ্রি থাকবে: অধ্যাপক মুজিবুর

ফেব্রুয়ারি ৪, ২০২৬

জাহানারার ৪ অভিযোগের দুটিতে সত্যতা পেয়েছে বিসিবির তদন্ত কমিটি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT