ভিডিও নিউজ

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ আগামীকাল

বাংলাদেশ পুলিশ কর্মকর্তারা ভোটের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের জন্য সংবাদ সম্মেলন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ আগামীকাল। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। প্রস্তুত করা হয়েছে ভোটকেন্দ্রগুলো। নির্বাচন ঘিরে আজ ভোর ৬টা থেকেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ রাত ৮টা থেকে ১০ই সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যলয়ের প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ রাখা হচ্ছে। আর বিকেল ৪টা থেকে ৯ই সেপ্টেম্বর সারাদিন বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন।

বিষয়:ডাকসু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…