হাওরাঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিশোরগঞ্জের মিঠামইনে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। হাওরবাসীরা যাতে সারা বছরই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে সেভাবে পরিকল্পনা করে সড়ক নির্মাণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।






