চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে কুরআন তেলাওয়াতের ফজিলত

মুহাম্মদ আবু সাঈদমুহাম্মদ আবু সাঈদ
৯:০৩ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২৩
ধর্ম ও জীবন
A A
Muslim girl on black background reading Koran

Muslim girl on black background reading Koran

স্রষ্টা ও সৃষ্টি— এই দুইটি ভাগে বিভক্ত জগত।‌ একমাত্র ব্যতিক্রম কুরআন শরীফ। না সৃষ্টি না স্রষ্টা! আল্লাহ তায়ালার কালাম, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআন শরীফ। কিন্তু এই কুরআন কেবল মুসলমানদের জন্য নাজিল হয়নি। আল্লাহ তায়ালা বলেন, “কুর‌আন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য এবং সত্য মিথ্যার পার্থক্য করার জন্য”। (৩:৩-৪)

কুরআন তেলাওয়াতের প্রতি আল্লাহ তায়ালা নিজেই বান্দাদেরকে উৎসাহিত করেছেন একাধিক জায়গায়। সূরা আরাফে এসেছে: “যখন কুরআন তেলাওয়াত করা হয়, তখন মনোযোগের সহিত শ্রবণ করো এবং চুপ থাকো— যেন তোমাদের উপর রহমত হয়।” (৬:২০৪) এই আয়াতে পরোক্ষভাবে কুরআন তেলাওয়াতকে আল্লাহ তায়ালার পক্ষ থেকে রহমত প্রাপ্তির উসিলা বলা হয়েছে। সূরা আনফালে রয়েছে: “যখন তাদের সামনে কুরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা ভরসা করে রাব্বুল আলামীনের উপর।” (৭:২) এই আয়াতে কুরআন তেলাওয়াতকে ঈমান বৃদ্ধির মাধ্যম হিসেবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ, কুরআন তেলাওয়াতের মাধ্যমে বাড়বে ঈমান, আসবে রহমত।

আল্লাহ তায়ালা কুরআন নাজিল করেছেন রমজান মাসে। স্বীকৃতি রয়েছে সূরা বাকারায়: “রমজান সেই মাস, যে মাসে কুরআন নাজিল করা হয়েছে মানবজাতির হেদায়েতের জন্য এবং তাতে রয়েছে সত্য মিথ্যার পার্থক্য করার বিধান।” (২:১৮৫) রমজানকে সম্মানিত করা হয়েছে, বরকতের জন্য নির্বাচিত করা হয়েছে কুরআন নাজিলের মাধ্যমে।

সাধারণত কুরআন তেলাওয়াতে প্রতি হরফের বিনিময়ে ১০ নেকির ঘোষণা করা হয়েছে হাদিস শরীফে‌। আর রমজান মাসে সেই ১০ নেকির উপর আর‌ও ১০ গুন বৃদ্ধি থেকে শুরু করে আল্লাহ তায়ালা যত ইচ্ছা বরকত দান করবেন। হাদিসে কুদসিতে এসেছে: “রোজা আমারই জন্য। এর পুরষ্কার আমি নিজেই দিবো। আর প্রত্যেক নেক কাজের বিনিময়ে দশ গুন বৃদ্ধি করবো।” (বুখারী শরীফ, ইফা, হাদিস নং ১৭৭৩) ফলে একজন মুসলমানের জন্য রমজান কুরআন তেলাওয়াতের মাধ্যমে সোয়াব অর্জনের সুবর্ণ সুযোগ নিয়ে আসে। একজন সুস্থ সবল মুসলমান হয়েও কেন এই সুযোগের সদ্ব্যবহার করবো না?

রমজান মাসে হজরত জিবরাঈল আলাইহিস সালামকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করে শোনাতেন। (বুখারী শরীফ, ইফা, হাদিস নং ১৭৮১) ফলে, রমজানে কুরআন তেলাওয়াত করা সুন্নত‌ও বটে!

ইসলামের ইতিহাসে যে-সকল মনীষীদের দ্বারা মুসলিম জাহান জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ হয়েছেন তারাও রমজান মাসে অধিক হারে কুরআন তেলাওয়াত করতেন। যেমন:

Reneta

১. ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে মোট ৬১ খতম কুরআন পড়তেন। রমজানের দিনে এক খতম এবং রাতে এক খতম করতেন। বাকি এক খতম পুরো রমজানের তারাবীহর নামাজে আদায় করতেন। (তারিখে বাগদাদ : ত্রয়োদশ খণ্ড)

২. ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি রমজান মাসের প্রতি রাতে ১ খতম কুরআন শরীফ তেলাওয়াত করতেন। (আল বেদায়া ওয়ান নেহায়া, একাদশ খণ্ড)

৩. হযরত আবু কাতাদা রহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে প্রতি ৩দিনে এক খতম কুরআন তেলাওয়াত করতেন। শেষ দশকে প্রতি রাতে ১ খতম দিতেন। (সিয়ারু আলামীন নুবালা, ষষ্ঠ খণ্ড)

শুধু কুরআন তেলাওয়াত করলেই হবে না, চেষ্টা করতে হবে বোঝার। আল্লাহ তায়ালা কুরআন বোঝার জন্য বারবার তাগিদ দিয়েছেন। সূরা ইউসুফে এসেছে: “আমি আরবী ভাষায় কুরআন নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো।” (১২:২) যদি বুঝতেই না পারলাম তাহলে কুরআনের মর্ম অনুধাবন করবো কিভাবে? তেলাওয়াতের ফলে সোয়াব হয়তো হবে, কিন্তু ভিতরে প্রবেশ করবে না আল্লাহর কালাম। আল্লাহ তায়ালা বলেন: “প্রকৃতপক্ষে  মানুষের বোঝার জন্য আমি কুরআনে সব দৃষ্টান্ত‌ই বর্ণনা করেছি, যেন তারা অনুধাবন করতে পারে।” (৩৯:২৭) কুরআন যদি না-ই বুঝি তাহলে অনুধাবন কিভাবে আসবে? আর কুরআনের অনুধাবনহীন লোকের ব্যাপারে আল্লাহ তায়ালা কঠোর ভাষায় বলেছেন: “তারা কি কুরআন সম্পর্কে গভীর চিন্তা করে না? নাকি তাদের কলবে সিলমোহর মারা?” (৪৭:২৪)

সেজন্য রমজান মাসে বেশি বেশি কুরআন তেলাওয়াতের পাশাপাশি অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করতে হবে। সোয়াব অর্জনের পাশাপাশি চেষ্টা করতে হবে কুরআনের মর্ম অনুধাবনের। তাহলেই কুরআন তেলাওয়াতকারী হিসেবে প্রকৃত সফলতা আসবে, ইনশাআল্লাহ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুরআনফজিলতরমজানরমজান ২০২৩
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT