দেশের অর্থনীতিকে পঙ্গু করে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই দেশজুড়ে সহিংসতা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ঘটনায় দেশবাসীর কাছে নাশকতাকারীদের বিচার চেয়েছেন সরকারপ্রধান।
আজ (২৭ জুলাই) শনিবার সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সহিসংতায় আহতদের খোঁজখবর নিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে এতগুলো পরিবারের ক্ষতি হলো এর দায়িত্ব কার?
সরকার আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।








