ফুটবল

লাল কার্ড বাতিল হলেও ভায়েকানো ম্যাচে নেই ভিনিসিয়াস

ভিনিসিয়াস জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের ফুটবল খেলোয়াড়, জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদের শিকার হওয়ায় মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। সেই কার্ড বাতিলও করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এরপরও ঘরের মাঠে রায়ো ভায়েকানোর বিপক্ষে তাকে স্কোয়াডে না দেখে প্রশ্ন উঠেছে। খেলতে কোনো বাধা না থাকলেও খেলা হচ্ছে না রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের, ভিন্ন কোনো কারণে নয়, হাঁটুর চোটে ছিটকে গেছেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর এমনই। বাম হাঁটুতে চোট পেয়েছেন ২২ বর্ষী ব্রাজিলিয়ান। চোটের কারণে খেলা হচ্ছে না লিগে বুধবার রাতে রায়ো ভায়েকানো ম্যাচে। অনিশ্চিত শনিবার সেভিয়ার বিপক্ষে ম্যাচেও।

বার্সেলোনার কাছে লিগ শিরোপা হারানোর পর ভ্যালেন্সিয়ার কাছে হেরে লিগের দ্বিতীয় স্থানও হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ১ পয়েন্টে এগিয়ে দ্বিতীয় স্থানে লস ব্লাঙ্কোসদের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ।

এদিকে ধারাবাহিকভাবে বর্ণবাদের শিকার হওয়ায় মাদ্রিদ ছাড়তে পারেন ভিনিসিয়াস, এমন আলোচনাও শিরোনামে। তবে রিয়াল বস কার্লো আনচেলত্তি আশ্বস্ত করছেন, ‘ভিনিসিয়াস ক্লাবের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’

বিষয়:অ্যাটলেটিকো বার্সেলোনা ভায়েকানো ভিনিসিয়াস ভ্যালেন্সিয়া রিয়াল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…