চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনিসিয়াসই ‘জিতবেন’ ব্যালন ডি’অর

বলছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

পাঁচদিন পর প্যারিসে জমকালো আয়োজনে ঘোষণা করা হয়ে ২০২৩-২৪ মৌসুমের ব্যালন ডি’অর জয়ীর নাম। আলোচনায় কাইলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম, ফিল ফোডেন, রুবেন ডিয়াস, লৌতারো মার্টিনেজ ও এমিলিয়ানো মার্টিনেজের মতো তারকারা। দৌড়ে এগিয়ে আছেন ভিনিসিয়াস, বলছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে বরুশিয়া ডর্টমুন্ডকে ৫-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল। ম্যাচের এক ঘণ্টা পর্যন্ত ২ গোলে পিছিয়ে ছিল তারা। শেষ ৩৩ মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠায় ৫ বার। লস ব্লাঙ্কোসদের হয়ে ক্যারিয়ারের তৃতীয় হ্যাটট্রিক করেন ভিনিসিয়াস। সঙ্গে একটি করে গোল করেছেন আন্টোনিও রুডিগার ও লুকাস ভাসকেজ।

আনচেলত্তি শুধু গত মৌসুমের ব্যালন ডি’অর নিয়ে ভাবছেন তা নয়, তার মতে এই হ্যাটট্রিক আগামী মৌসুমেও ভিনিকে সহযোগিতা করবে। ৬৫ বর্ষী আনচেলত্তি বলেছেন, ‘আমার মনে হয় ভিনিসিয়াস ব্যালন ডি’অর জিতবে। তবে সেটি আজ রাতের (বরুশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক) পারফরম্যান্সের জন্য নয়। সে গত মৌসুমে যা করেছে, সেটার জন্য। আজ রাতের ৩ গোল তাকে পরের ব্যালন ডি’অর জিততে সাহায্য করবে।’

চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ান খেলোয়াড়ের হ্যাটট্রিকের এটি ২১তম নজির। টুর্নামেন্টের ইতিহাসে আর কোনো দেশের খেলোয়াড়দের এতবেশি হ্যাটট্রিক নেই।

গত বছরের ১ আগস্ট থেকে এবছরের ৩১ জুলাই পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হয় পুরস্কারটিতে। এ সময়ের মধ্যে ভিনি রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ২৪ গোল করেছেন, ১১টি অ্যাসিস্ট আছে। তবে জাতীয় দলের হয়ে খুব বেশি ছন্দে ছিলেন না ২৪ বর্ষী ফরোয়ার্ড।

আগামী ২৮ অক্টোবর ব্যালন ডি’অর পুরস্কার দেয়া হবে। ভিনির হাতে ব্যালন ডি’অর উঠলে ব্রাজিলের ১৭ বছরের অপেক্ষা ঘুচবে। ২০০৭ সালে সবশেষ ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কারটি জিতেছিলেন রিকার্ডো কাকা। এসি মিলানের হয়ে অবিশ্বাস্য এক মৌসুম কাটিয়েছিলেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিপ্যারিসফ্রান্সব্যালন ডি”অরব্রাজিলভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ

জুলাই ২৫, ২০২৬

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ, পাওয়া যাবে যেভাবে

জুলাই ২৫, ২০২৬

বসুন্ধরা কনভেনশন সিটিতে আন্তর্জাতিক শিক্ষামেলা

জুলাই ২৫, ২০২৬

বিশ্বকাপ জিতলেই ব্যালন ডি’অর জেতা সম্ভব নয়

জুলাই ২৫, ২০২৬

ককরোচ আন্দোলনে বিজেপি সরকারের মন্ত্রীর মেয়ে, রাজনীতিতে তোলপাড়

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT