চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা-গাড়ি ভাঙচুর, নিহত ১

আসাদুজ্জামান বাবুলআসাদুজ্জামান বাবুল
১১:৪২ অপরাহ্ন ১৩, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A

গোপালগঞ্জের সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যনার-ফেষ্টুন ছিড়ে ফেলার ঘটনা নিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর গ্রামবাসীর হামলা ও গাড়ি ভাঙচুর ও ঘণ্টাব্যাপী সংঘর্ষে শওকত আলী (দিদার) নামে বিএনপির এক নেতা নিহত ও বিএনপির কেন্দ্রীয় নেতা এসএম জিলানিসহ কমপক্ষে ২০জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার বিকেল ৫টার পর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী শহরের বেদগ্রাম এলাকায় দলীয় পথসভা শেষ করে গাড়িযোগে নিজ গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন। তার গাড়ির বহরটি জেলা শহরের ঘোনাপাড়া মোড়ে পৌঁছালে স্থানীয় লোকজনের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এ সময় কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।

এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী (দিদার) নিহত ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্নাসহ কমপক্ষে ২০ জন আহত হয়। রাত ১১টার দিকে গোপালগঞ্জ সদর থানার ওসি মো, আনিচুর রহমান শহকত আলী দিদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এর আগে তিনি বলেছেন, এ ঘটনায় কেউ মারা যাননি।

গুরুতর আহতদের গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা করানো হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: গাড়ি ভাঙচুরগোপালগঞ্জস্বেচ্ছাসেবক দল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

দিনাজপুরের ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টি ঝুঁকিপূর্ণ 

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি করছে সরকার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মুন্সিগঞ্জের আলদি বাজারে মাঝরাতে ভয়াবহ আগুন

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় নিহত ২

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT