চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দিনে আয় বাড়লো ‘বিক্রম বেদা’র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২২
বিনোদন
A A

মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে আশানুরূপ আয় করছে সাইফ আলী খান ও হৃতিক রোশান অভিনীত অ্যাকশন-থ্রিলারধর্মী ছবি ‘বিক্রম বেদা’। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, দ্বিতীয় দিনেও বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে ছবিটি।

শুধু তাই নয়, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনের আয় সংগ্রহের গ্রাফে ২৫% বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে প্রেক্ষাগৃহে ছবিটির দর্শক সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে।

যেখানে মুক্তির প্রথম দিনে ছবিটির আয় ছিল সাড়ে ১০ কোটি রুপির বেশি, সেখানে দ্বিতীয় দিনে তা বেড়ে দাঁড়িয়েছে ১২.৭৫ কোটি রুপি। ফলে ধারণা করা হচ্ছে, ভারতের ছুটির দিন (রবিবার) ছবিটির আয় আরো বৃদ্ধি পাবে এবং সপ্তাহান্তরে এর আয় ৪০ কোটি ছাড়িয়ে যাবে।

Banglabid

মূলত মুম্বাই-দিল্লির প্রেক্ষাগৃহ গুলোতে বেশ ভালো করেছে ‘বিক্রম বেদা’। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে বর্তমানে দূর্গাপূজার মৌসুম চলায় ওদিকটাতে প্রচুর দর্শক টানছে প্রেক্ষাগৃহ গুলো। যদিও এটি তামিল ভাষায় নির্মিত ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক, কিন্তু তারপরেও দর্শকদের আগ্রহে কেন্দ্রবিন্দুতে রয়েছে ছবিটি।

শুক্রবার বিশ্বজুড়ে ৫ হাজার ৬৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বিক্রম বেদা’। যার ভেতর শুধুমাত্র ভারতেই ৪ হাজার সাতটি স্ক্রিনে এবং একশো চারটি দেশের ১ হাজার ৬৩৩টি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ছবিটি।

‘বিক্রম বেদা’ সিনেমাটির প্রযোজনা করছেন নিরাজ পান্ডে এবং পরিচালনায় রয়েছেন পরিচালক জুটি পুস্কার-গায়ত্রী। তামিল সিনেমাটিও তারা পরিচালনা করেছিলেন। সাইফ-হৃতিক ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ।

Reneta

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়বক্স অফিসবিক্রম বেদাসাইফ আলী খানহৃতিক রোশান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT