চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিনে তৌসিফ-ফারিণকে নিয়ে ভিকি জাহেদের ‘শব্দপ্রেম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

আসন্ন ঈদ কেন্দ্র করে ছোটপর্দার নামী নির্মাতা ভিকি জাহেদ নির্মাণ করলেন একটিমাত্র নতুন ফিকশন ‘শব্দপ্রেম’। যেখানে অভিনয় করেছেন ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ।

ভিনদেশি এক সত্য ঘটনা অবলম্বনে ‘শব্দপ্রেম’ বানিয়েছেন মিস্টার টুইস্ট খ্যাত ভিকি জাহেদ; যিনি এর আগে পুনর্জন্ম, চরের মাস্টার, জন্মদাগ, কাজলের দিনরাত্রিসহ বহু দর্শক নন্দিত ফিকশনের নির্মাতা।

প্রতিটি মানুষ জীবনে কোনো না কোনোভাবে ডিপ্রেশনে (বিষণ্ণতা) আক্রান্ত হয়। সেই সময়টা তাদের কেমন যায়? ‘শব্দপ্রেম’ মূলত ডিপ্রেশনে পড়া দুজন মানুষের গল্প নিয়ে নির্মিত।

নির্মাতা ভিকি মনে করেন, এমনটা সমাজের চারপাশে অহরহ দেখা যায়। তিনি বলেন, এই ডিপ্রেশনের গল্পগুলো নিয়ে আমাদের কম কাজ করা হয়। সেই বিষয়টি এক্সপ্লোর করতে চেয়েছি।

শব্দপ্রেম দিয়ে প্রেমের গল্প তুলেছেন ভিকি, তবে সেই গল্পটা ভিন্ন আঙ্গিকে। তিনি যেমনটা বললেন, তৌসিফ-ফারিণ দুজনেই ইয়াং জেনারেশনের প্রতিনিধি হিসেবে অভিনয় করেছেন।

ডিপ্রেশনে ভোগা দুজন মানুষের মধ্যে যদি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাহলে কেমন হবে? নিশ্চয়ই আর দশটা সাধারণ কাপলের মতো প্রেমের গল্প হবে না।

Reneta

ভিকি জানালেন, অদ্ভুত সেই গল্প জানতে হলে দেখতে হবে ‘শব্দপ্রেম’। কিছুটা আভাস পাওয়া যাবে এর প্রকাশিত ট্রেলার দেখলে।

নির্মাতা সূত্রে জানা গেছে, চ্যানেল আইয়ের পর্দায় প্রচারের পর ঈদের চতুর্থ দিন রাত ৯টা ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে উন্মুক্ত হবে ‘শব্দপ্রেম’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইস্ক্রিনআইস্ক্রিন লিডতাসনিয়া ফারিণতৌসিফ মাহবুবফিকশনভিকি জাহেদলিড বিনোদনশব্দপ্রেম
শেয়ারTweetPin

সর্বশেষ

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘২৩ মাসে সংখ্যালঘুদের ওপর হামলার ৯১ শতাংশই অন্তর্বর্তী সরকারের আমলে’

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরানের হামলা স্থগিতে তেলের দামে পতন

জুলাই ২৭, ২০২৬

খাদ্য নিরাপত্তার ঝুঁকি এড়াতে করণীয়

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT