চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসময়কার রেকর্ড দামের ইতালিয়ান কিংবদন্তির মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইতালির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার জিয়ানলুকা ভিয়াল্লি (৫৮) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার তার সাবেক ক্লাব সাম্পদোরিয়া খবরটি জানায়।

ভিয়াল্লি ইতালির ক্লাব সাম্পদোরিয়া এবং জুভেন্টাসের পাশাপাশি ইংলিশ ক্লাব চেলসিতে দুর্দান্ত ক্যারিয়ার গড়েছিলেন। আজ্জুরিদের হয়ে খেলেছেন ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ, করেছেন ১৬ গোল। ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপে খেলেছেন। ক্লাব ফুটবলে ৬৭৩ ম্যাচে করেছেন ২৫৯ গোল।

২০১৭ সালে তিনি প্রথমবার অগ্নাশয়ের ক্যান্সারে আক্রান্ত হন। চিকিৎসা শেষে একবছর পর সুস্থ হয়ে উঠেছিলেন। পরে আবারও তার শরীরে ক্যান্সারের উপাত্ত মেলে।

১৯৯২ সালে সাম্পদোরিয়াকে ১৬.৫ মিলিয়ন ইউরো দিয়ে ভিয়াল্লিকে দলে টেনেছিল জুভেন্টাস। সেসময় বিশ্বের সবচেয়ে দামি ট্রান্সফারের রেকর্ড গড়েছিল যেটি। পরে চেলসিতে দারুণ সফল সময় পার করে ক্যারিয়ারের শেষ টানেন।

’৮০-এর দশকে বেশিরভাগ সময় এবং ’৯০-এর দশকের গোড়ার দিকে তিনি সাম্পদোরিয়াতে খেলার সময় রবের্তো মানচিনির সঙ্গে জুটি গড়ে স্ট্রাইকিং পজিশনে প্রতিপক্ষের জন্য আতঙ্ক ছড়িয়েছেন। যে জুটির ডাকনামই হয়ে গিয়েছিল ‘গোল টুইনস’।

সাম্পদোরিয়াতে আট বছর খেলে তিনি একবার সিরি আ, একবার উইনার্স কাপ এবং তিনবার ইতালিয়ান কাপ জিতেছেন। ১৯৯৬ সালে জুভেন্টাসের জার্সিতে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বাদ পান। একই বছর ব্লুজদের ডেরায় যোগ দেন। ১৯৯৮ সালে রুদ খুলিত চেলসির কোচের পদ থেকে বরখাস্ত হলে ভিয়াল্লি খেলার পাশাপাশি একইসঙ্গে দলের কোচের দায়িত্বও সামলান।

Reneta

পরে তিনি চেলসির লিগ কাপ, উয়েফা কাপ, উইনার্স কাপ এবং উয়েফা সুপার কাপে ভূমিকা রাখেন। কোচ হিসেবে ২০০০ সালে ইংলিশ জায়ান্টদের হয়ে এফএ কাপ শিরোপা জয়ের স্বাদ পেলেও পরের মৌসুমেই বরখাস্ত হন।

২০১৯ সালে কোচ রবের্তো মানচিনির সঙ্গে ইতালির হেড অব ডেলিগেশন হিসেবে দায়িত্ব পান ভিয়াল্লি। ২০২১ সালে ইতালির ইউরোজয়ী দলের অংশ ছিলেন।

গত মার্চে প্রচারিত একটি নেটফ্লিক্স ডকুমেন্টারিতে ভিয়াল্লি ক্যান্সারকে একজন ভ্রমণ সঙ্গী হিসেবে উল্লেখ করে বলেছিলেন, ‘আমি জানি যে সম্ভবত বার্ধক্যে মারা যাব না। যতদিন সম্ভব বেঁচে থাকার আশা করি। তবে আগের চেয়ে অনেকবেশি ভঙ্গুর বোধ করছি।’

‘আপনি নিজে কে, সেই সম্পর্কে অনেককিছু শিখিয়ে দিতে পারে অসুস্থতা। আমরা যেভাবে বাস করি তার বাইরে যেতে আপনাকে চাপ দিতে পারে।’ বলেছিলেন ভিয়াল্লি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিক্যান্সারচেলসিজুভেন্টাসলিড স্পোর্টসসাম্পদোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রোতাদের মন ছুঁতে এলো ‘মন বোঝে না’!

জুন ২২, ২০২৬

‘রোহিঙ্গা সংকট সমাধানে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া’

জুন ২২, ২০২৬

পদত্যাগের চাপ বাড়ছে, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

জুন ২২, ২০২৬

ম্যাচে পানির জন্য বিরতির সমালোচনায় স্কালোনিও

জুন ২২, ২০২৬

পানি সংকটে ভারত-পাকিস্তান উত্তেজনা, যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT