চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যালকোহলের পর ভায়াগ্রা সেবনে মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ন ০৭, মার্চ ২০২৩
আন্তর্জাতিক
A A

ভারতের নাগপুরের ৪১ বছর বয়সী এক ব্যক্তি অ্যালকোহলের সাথে যৌন উত্তেজনা বর্ধক দুটি ভায়াগ্রা ট্যাবলেট খাওয়ার পর মৃত্যুবরণ করেছেন।

‘ফরেনসিক অ্যান্ড লিগ্যাল মেডিসিন জার্নালে’ প্রকাশিত একটি গবেষণার বরাত দিয়ে বার্তা সংস্থা এনডিটিভি এই তথ্য জানায়।

জানা যায়, লোকটি একটি হোটেলে একজন মহিলা বন্ধুর সাথে দেখা করেছিলেন। সেখানে তিনি ‘সিলডেনাফিলে’র দুটি ৫০ মিলিগ্রাম ট্যাবলেট সেবন করেন। এটি ভায়াগ্রা নামে প্রাপ্তবয়স্কদের নিকট বিক্রি হয়। তিনি ওই সময়ে অ্যালকোহল পান করছিলেন বলে জানা গিয়েছে।

পরদিন সকালে ওই ব্যক্তির শারীরিক অসুস্থতা দেখা দিলে তার বন্ধু তাকে চিকিৎসার গ্রহণের কথা বললে তিনি তা প্রত্যাখ্যান করে বলেন যে, তিনি এই লক্ষণগুলোর সাথে পরিচিত। পরে তার অবস্থা খারাপ হতে শুরু করলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরীক্ষায় জানা যায়, তিনি ‘সেরিব্রোভাসকুলার রক্তক্ষরণে’ মৃত্যুবরণ করেছিলেন যা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয়। ময়নাতদন্তে ডাক্তাররা তার দেহে ৩০০ গ্রাম জমাট বাঁধা রক্ত আবিষ্কার করেন। তারা ধারণা করছেন, অ্যালকোহল এবং ওষুধের মিশ্রণে তার রক্তচাপ বাড়ে এবং এ কারণে তিনি মৃত্যুবরণ করেন।

‘ফরেনসিক অ্যান্ড লিগ্যাল মেডিসিন জার্নাল’র লেখকরা বলেছেন, যে কেউ যেন ডাক্তারে পরামর্শ ছাড়া এই ওষুধটি গ্রহণ না করে।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যালকোহলভায়াগ্রাভারতমৃত্যুবরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন উৎসবমুখর করতে ভ্রাম্যমান বাহনে প্রচারণা করা যাবে

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে ইসিতে

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমানের পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

অদম্য টি-২০: চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা, উদ্বোধনী ম্যাচে লড়বে ধুমকেতু ও দুরন্ত

ফেব্রুয়ারি ৫, ২০২৬

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় মামলা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT