চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন বর্ষীয়ান অভিনেত্রী বিজয়া মেহতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ০১, জুলাই ২০২৬
বিনোদন
A A

দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ভারতীয় নাট্যজগতের জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব, অভিনেত্রী ও পরিচালক বিজয়া মেহতা। মঙ্গলবার (৩০ জুন) রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

ভারতীয় নাট্যচর্চার ইতিহাসে বিজয়া এক অন্যতম গুরুত্বপূর্ণ নাম। বিশেষ করে মারাঠি নাট্য আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। বিজয়া শুধু নতুন নাট্যভাষার জন্ম দেননি, বদলে দিয়েছিলেন মঞ্চভাবনার সংজ্ঞাও। তার নির্দেশনায় নাটক হয়ে উঠেছিল সমাজ, রাজনীতি, মনস্তত্ত্ব প্রকাশের এক শক্তিশালী মাধ্যম।

ষাটের দশকে মুম্বাইয়ে প্রতিষ্ঠিত নাট্যদল ‘রঙ্গায়ন’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়া। নাট্যকার বিজয় টেন্ডুলকার, অভিনেতা অরবিন্দ দেশপাণ্ডে এবং শ্রীরাম লাগুর মতো ব্যক্তিত্বদের সঙ্গে হাত মিলিয়ে তিনি গড়ে তুলেছিলেন এমন এক সাংস্কৃতিক পরিসর, যা মারাঠি নাটকের গতিপথ অনেকটাই বদলে দেয়। নতুন নাট্যরীতি, সাহসী বিষয় নির্বাচন এবং অভিনয়ের অভিনব ভাষা সব মিলিয়ে ‘রঙ্গায়ন’ হয়ে ওঠে ভারতীয় আধুনিক নাট্যচর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র।

শুধু নাট্যমঞ্চেই নয়, সমান্তরাল চলচ্চিত্র আন্দোলনেও তার অবদান সমান উল্লেখযোগ্য। পরিচালক হিসাবে ‘রাও সাহেব’ (১৯৮৬) এবং ‘পেস্টনজি’ (১৯৮৮) ছবির জন্য তিনি সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন। গল্প বলার সংবেদনশীল ভঙ্গি, চরিত্র নির্মাণ এবং মানবিক দৃষ্টিভঙ্গি তার ছবিকে আলাদা মাত্রা দেয়। অভিনেত্রী হিসাবেও তিনি ছিলেন অনন্য। ১৯৮৪ সালের ‘পার্টি’ ছবিতে তার অভিনয় এখনও ভারতীয় সমান্তরাল সিনেমার অন্যতম স্মরণীয় কাজ হিসাবে বিবেচিত হয়।

ছয় দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত কর্মজীবনে অসংখ্য শিল্পী, পরিচালক এবং নাট্যকর্মীকে অনুপ্রাণিত করেছেন বিজয়া। তার নাট্যচিন্তা, নির্দেশনা ভারতীয় নাট্যজগতকে সমৃদ্ধ করেছে প্রজন্মের পর প্রজন্ম। তার হাতে গড়ে উঠেছেন বহু শিল্পী, যারা পরবর্তী কালে ভারতীয় মঞ্চ ও চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিজয়ার প্রয়াণে ভারতীয় নাটক এবং চলচ্চিত্রজগতে নেমে এসেছে শোকের ছায়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীনাট্যব্যক্তিত্ববিজয়া মেহতা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT