টেনিসে দ্বৈতে দীর্ঘসময় পর কোর্টে ফিরেছেন ভেনাস উইলিয়ামস। সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নেমেছিলেন ৭বারের গ্র্যান্ড স্লামজয়ী ৪৫ বর্ষী তারকা। ১৬ মাস পর ফিরে হাইলি ব্যাপ্টিস্টকে সঙ্গী করে জয় তুলেছেন। মুদাবালা সিটি ডিসি ওপনে চলতি সপ্তাহে ওয়াইল্ডকার্ড নিয়ে খেলেন ভেনাস।
দুই মার্কিনী ভেনাস ও হাইলি ৬-৩, ৬-১ সেটে জয় তুলে নেন এগেনি বাউচার্ড ও ক্লার্ভি নগুয়েইনের বিপক্ষে। মঙ্গলবার সিঙ্গেলে পেটন স্টেয়ার্ন্সের বিপক্ষে কোর্টে নামবে ভেনাস।
ম্যাচ শেষে ভেনাস বলেছেন, ‘টেনিস ভালোবাসি এবং এখনও বড় মঞ্চে খেলতে পারি। অনেকদিন পর টেনিসে ফিরে অনুপ্রেরণা পেয়েছি।’
ভেনাস ৩ বছরের মধ্যে প্রথম কোন দ্বৈতে অংশ নিয়েছেন। বিশ্বর্যাঙ্কিংয়ে ৫০তম ২৩ বর্ষী হাইলির সাথে জুটি গড়ে ছুটছেন। কিন্তু ভেনাস এখন কোন র্যাঙ্কিংয়ে নেই। তিনি ১৪টি মেজর শিরোপা জিতেছেন। একসময় তার দীর্ঘদিনের জুটি সঙ্গী বোন সেরেনা উইলিয়ামস ২৩ শিরোপাজয়ী।
নতুন সঙ্গী হাইলি ভেনাসকে নিয়ে বলেছেন, ‘মনে করি আমরা দুজনে ভালো জুটি হতে পারি। আমাদের একবছর আগে থেকেই একসাথে খেলা উচিত ছিল। আমারা দুজনের উদ্বোধনী ম্যাচে দুপয়েন্ট তুলে নেই।’








