চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরির আবেদনের ওপর ১৫% ভ্যাট যুব সমাজ মানে না: যুব মৈত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৩
রাজনীতি
A A
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতীক, লাল পতাকা ও অস্ত্রের প্রতিকৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে করা চাকরির আবেদনের ওপর সরকার ঘোষিত ভ্যাট বেকার যুবক ও চাকরি প্রত্যাশীদের জন্য চরম অন্যায্য ও অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত বলে জানিয়েছে বাংলাদেশ যুব মৈত্রী।

শনিবার যুব মৈত্রীর দপ্তর দম্পাদক মাহাবুদ রানা তরুন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়: দেশের লক্ষ লক্ষ বেকার যুবক অনলাইনে চাকরির আবেদন করে। এই আবেদনে মোবাইল অপারেটরের কমিশনের ওপর ১৫% ভ্যাট ধার্য করেছে সরকার। বেকার যুবক ও চাকরি প্রত্যাশীদের জন্য এটি খুবই অমানবিক সিদ্ধান্ত।

অবিলম্বে এই ভ্যাট বাতিল চেয়ে নেতৃবৃন্দ বলেন, যেখানে বেকার যুবকদের দীর্ঘদিনের দাবি চাকরির আবেদনে পে-অর্ডার, ব্যাংক ড্রাফ্ট প্রথা বাতিল করে নিয়োগ আবেদন সহজ ও স্বল্প মূল্য করা। সেখানে সরকারের এ ধরনের সিদ্ধান্ত যুবকদের আরো হতাশ করবে।

সরকারি চাকরিতে প্রায় ৫ লাখ খালি পদে অবিলম্বে নিয়োগ দেয়ার দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, নিয়োগের দীর্ঘসূত্রিতা, ঘুষবাণিজ্য ইত্যাদি কারণে দেশের বেকার যুবকরা দিশাহীন। তার ওপর নতুন করে অনলাইনে আবেদনের ক্ষেত্রে এই ভ্যাট তাদের ওপর বাড়তি চাপ। তাই যুব মৈত্রী মনে করে আবেদনের ক্ষেত্রে এই বর্ধিত ভ্যাট অবিলম্বে বাতিল করতে হবে। এবং পে-অর্ডার, ব্যাংক ড্রাফ্ট প্রথা বাতিল করে চাকরির নিয়োগ প্রক্রিয়া সহজ ও দ্রুতকরণের দাবি জানান নেতৃবৃন্দ। একই সাথে সকল ধরণের নিয়োগ প্রক্রিয়া ও চাকরিতে ঘুষবাণিজ্য এবং দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি করছে বাংলাদেশ যুব মৈত্রী।

যৌথ বিবৃতিতে সাক্ষর করেছেন বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান ও সাধারণ সম্পাদক তাপস দাস।

ট্যাগ: যুব মৈত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে জি-২০ সম্মেলনে সশরীরে যোগ দিচ্ছেন না পুতিন

পরবর্তী

রোহিঙ্গাদের নাগরিক অধিকার দিয়ে মিয়ানমারে ফেরানো একমাত্র সমাধান: তথ্যমন্ত্রী

পরবর্তী
তথ্যমন্ত্রী রোহিঙ্গাদের নাগরিক অধিকার ও ফেরানোর প্রয়োজনীয়তা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের নাগরিক অধিকার দিয়ে মিয়ানমারে ফেরানো একমাত্র সমাধান: তথ্যমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী দেশের উন্নয়নে তরুণ সমাজের ভূমিকা নিয়ে বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের আর্থ সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব রাখছে তরুণ সমাজ: পরিকল্পনা প্রতিমন্ত্রী

সর্বশেষ

পরিবারের ৪ শিশুসহ ৮ জনকে গুলি করে হত্যা

আগস্ট ২৬, ২০২৬

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT