আন্তর্জাতিক

সারস পাখিকে ‘বন্ধুর সাথে’ মিলিত করতে চান বরুণ গান্ধী

বরুণ গান্ধী সঙ্গী সঙ্গী করে সারস পাখির সাথে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বরুণ গান্ধী একটি সারস পাখির সাথে ছবি তুলছেন, প্রকৃতির মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের বিজেপি সাংসদ বরুণ গান্ধী উত্তর প্রদেশের অভয়ারণ্য থেকে একটি সারস পাখিকে মুক্ত করে দেয়ার দাবি জানিয়েছেন। তিনি মনে করেন, পাখিটিকে তার কাছেই ফিরিয়ে দেওয়া উচিত, যিনি এটিকে উদ্ধার করে এক বছরেরও বেশি সময় ধরে লালন পালন করেছিলেন।

এনডিটিভি জানিয়েছে, পাখিটিকে লালন পালন করতেন আরিফ খান নামের একজন ব্যক্তি। তার কাছ থেকে বিচ্ছিন্ন করে পাখিটিকে কানপুর চিড়িয়াখানায় স্থানান্তরিত করা হয়েছিল। বন বিভাগের কর্মকর্তারা সেসময় দাবি করেছিলেন, বিপন্ন পাখিটিকে প্রাকৃতিক পরিবেশে বসবাস করতে হবে।

কানপুর চিড়িয়াখানায় সারস পাখিটিকে স্থানান্তর করার কয়েক দিন পর একটি রিপোর্টে প্রকাশ হয়েছিল পাখিটি ঠিকমতো খাবার খাচ্ছে না। এরপর গতকাল  আরিফের কানপুরে পাখি দেখতে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে তাকে পাখির ঘেরের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাকে দেখে সারসটিকেও উত্তেজনায় লাফিয়ে উঠতে দেখা যায়। পাখিটি ডানা মেলে তার কাছে যাওয়ার জন্য পথ খুঁজে বের করার চেষ্টা করে।

টুইটারে ভিডিওটি শেয়ার করে বরুণ গান্ধী বলেন, পাখিটিকে আরিফকে ফিরিয়ে দেওয়া উচিত। তাদের ভালবাসা খাঁটি। এই সুন্দর পাখিটি স্বাধীনভাবে উড়ে যাওয়ার জন্য এবং খাঁচায় থাকার জন্য নয়।

তিনি বলেন, পাখিটিকে ফিরিয়ে দাও তার আকাশ, স্বাধীনতা এবং বন্ধু।

আরিফ খান বিপন্ন অবস্থায় পাখিটিকে উদ্ধার করে সুস্থ করে তুলেছিল। এরপর পাখিটির সাথে একরকম বন্ধুত্ব গড়ে উঠে তার। সারসটির আরিফকে অনুসরণ করার এবং তার মোটরসাইকেলের পাশাপাশি উড়ে যাওয়ার ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়। মানুষ এবং পাখির মধ্যেকার এই বন্ধন নেট দুনিয়ায় বিচরণকারীদের হৃদয়ে নাড়া দিয়েই যাচ্ছে।

বিষয়:অভয়ারণ্য কানপুর চিড়িয়াখানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…