চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বাজেটে: অর্থমন্ত্রী

রাজু আলীম রাজু আলীম
২:০৬ অপরাহ্ণ ০১, জুলাই ২০২৪
অর্থনীতি
A A
অর্থমন্ত্রী বাজেট পেশের সময় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মুদ্রানীতিতে ইতিমধ্যে সংকোচনমূলক নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, নীতি সুদহার (রেপো) উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়ে ৮ দশমিক ৫ শতাংশে উন্নীত করা হয়েছে এবং ব্যাংক সুদের হার সম্পূর্ণরূপে বাজারভিত্তিক করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বাজেট নিয়ে তিনি বলেন, মুদ্রানীতির সংকোচনমূলক উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে আমরা রাজস্বনীতিতেও সহায়ক নীতি কৌশল অবলম্বন করেছি। যেমন- বাজেট ঘাটতি হ্রাসকরণ, কম গুরুত্বপূর্ণ ব্যয় নিরুৎসাহিতকরণ এবং বিভিন্ন খাতে কৃচ্ছসাধনের উদ্যোগ। আমাদের গৃহীত এসব নীতি-কৌশলের ফলে আশা করছি আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নেমে আসবে।

Banglabid

আবুল হাসান মাহমুদ আলী বলেন, আমাদের লক্ষ্য হলো দেশে শিল্পায়ন ও দেশি-বিদেশি বিনিয়োগের জন্য যে কাঙ্ক্ষিত অনুকূল ও সহায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে। তার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান বৃদ্ধি করা। আমরা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মাধ্যমে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছি। তাছাড়া ব্যবসা সহজীকরণের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ পরিবেশ উন্নয়ন কর্মসূচির অধীনে আগামী ২০২৪-২৫ থেকে ২০২৬-২৭ পর্যন্ত সময়ে ১১০টি সংস্কার বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছি।

এর আগে সম্প্রতি বাজেট বিষয়ক এক সেমিনারে অর্থমন্ত্রী বলেন, বাজেট দিয়েছি অনেক চিন্তাভাবনা করে। বাজেট দিলাম, এটা দেখেন, না বুঝে মন্তব্য করবেন না। অর্থনীতি নিয়ে প্রিম্যাচিউর বক্তব্য দেবেন না। আমি আপনাদের নিরাশ করতে চাই না। অনেকে বলে কী বাজেট দিয়েছে, এ সরকার পড়ে যাবে। সরকার তো পড়ে নাই। আবার অনেকে বলে দেশ দেউলিয়া হয়ে গেছে। কোথায় দেউলিয়া হয়েছে? দেউলয়া মানে কী? দেখেন আমরা দেউলিয়া হয়েছি কি না। বিশ্ব ব্যাংক আবার আমাদের ঋণ দিচ্ছে।

বৈশ্বিক মহামারি করোনা পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দা সফলভাবে মোকাবলা করে চলমান উন্নয়ন বজায় রাখা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য সামনে রেখে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট গতকাল জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়। বাজেটে সামাজিক নিরাপত্তা, যোগাযোগ অবকাঠামো, ভৌত অবকাঠামো, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান-প্রযুক্তি, কৃষি, মানবসম্পদ উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রীআবুল হাসান মাহমুদ আলীবাজেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দর্শকদের করতালিতে নিউ ইয়র্ক মাতালেন জায়েদ

পরবর্তী

যেভাবে ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন হিনা খান

পরবর্তী
হিনা খান ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে সাহসী ও দৃঢ়প্রতিজ্ঞ. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন হিনা খান

শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুম যেখানে ক্লাস শুরু হতে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দাবি না মানা পর্যন্ত ক্লাসে যাবেন না আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ লিমিটেড

আগস্ট ২৩, ২০২৬

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬

দেড় দশকে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় ধুঁকছে বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬

রংপুরে ডাকাতির পর একই পরিবারের ৪ জনকে হ/ত্যা, এলাকাজুড়ে আ/তঙ্ক

আগস্ট ২৩, ২০২৬
Indian Foreign Minister

বাংলাদেশ–ভারত সম্পর্কের বিষয়ে যা জানাল ভারত

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT