চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে প্রতিপক্ষের ১২ খেলোয়াড়, রেগে আগুন ফন পার্সি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ন ০২, ফেব্রুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

নেদারল্যান্ডসের প্রথম সারির লিগে ম্যাচে ১২ খেলোয়াড় নামানোয় রেগে আগুন সাবেক ফরোয়ার্ড রবিন ফন পার্সি। শনিবার ডাচ লিগে এসসি হেরেনভীন এবং ফরচুনা সিটার্ডের ম্যাচের ঘটনা। ডাচদের সাবেক ফরোয়ার্ড এসসি হেরেনভীনের প্রধান কোচ।

ঘটনাটি ম্যাচের ৮৮ মিনিটে যখন হেরেনভীন ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। ফরচুনা দুই খেলোয়াড়ের পরিবর্তন করে রায়ান ফসো এবং জ্যাসপার ডাহলহাউসকে তুলে নেয়। পরিবর্তে দারিজো গ্রুজসিক এবং ওয়েন জনসন নামলেও মাঠ থেকে ওঠেননি ডাহলহাউস এবং প্রায় এক মিনিট মাঠে ছিলেন।

ফন পার্সি এসময় সাইডলাইনে রেফারির সাথে তর্কে জড়ান। পরে ডাহলহাউস উঠে আসলেও এক মিনিট পর ফরচুনা গোল করে পয়েন্ট ভাগাভাগিতে মাঠ ছাড়ে। এ নিয়ে দলটির কোচ ফন পার্সি ক্ষোভ ঝেরেছেন।

‘গোল পাওয়ার আগে ফরচুনা সিটার্ডের ১২ জন মাঠে ছিল। দৃশ্যত সেটার অনুমোদন দেয়া হয়েছে এবং সম্ভবও হয়েছে। এটা আপনি কল্পনাও করতে পারবেন না। সাধারণভাবে সেটার অনুমোদন করা হয়েছে।’

‘সাধারণত কখনই রেফারির সাথে কথা বলি না এবং সবসময় তাদের কাজ করতে দেই। কিন্তু এটা হতে পারে না যে, প্রতিপক্ষের ১২ জনের সাথে খেলবে। এটা কল্পনাতীত। চতুর্থ রেফারিকে জিজ্ঞাসা করলাম, আপনার কি এটা নিয়ে কিছু করা উচিত নয়?’

টেবিলে ফরচুনা সিটার্ডের অবস্থান আটে, এসসি হেরেনভীনের অবস্থান দশে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জ্যাসপারনেদারল্যান্ডসফরচুনাভ্যান পার্সিরায়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাগরিকার দৃষ্টিনন্দন গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

১০০ ডলারের নিচে নেমেছে তেলের দাম

এপ্রিল ১, ২০২৬

সেমিতে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পুনর্মূল্যায়নের মানববন্ধন

এপ্রিল ১, ২০২৬
হত্যাচেষ্টার এক মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন বরখাস্ত কনস্টেবল শোয়াইবুর রহমান।

‘পুলিশ হত্যার বিচার আর কখনও চাইবো না’

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT